× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ

ভালো শুরুর পর বাংলাদেশ শিবিরে ধাক্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৬:৫৫ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৬:৫৭ পিএম

ভালো শুরুর পর বাংলাদেশ শিবিরে ধাক্কা

নতুন পিচ। শারজার পিচ বলে তবুও শঙ্কা থেকে যায়। ধারাভাষ্যকার রমিজ রাজা উইকেট দেখে বলেছিলেন, ব্যাটারদের জন্য আদর্শ এই পিচ। তবে দ্বিতীয় ইনিংসে উইকেট ভাঙলে ভিন্ন কিছু ঘটতে পারে। তবে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকারের ব্যাটিং মনে করিয়ে দেয় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভুল করেননি মেহেদী হাসান মিরাজ। দেশের দুই ওপেনার মিলে ৫৩ রানের জুটি গড়েন। ওমরজাইয়ের বলে কট আউট হয়ে ফিরলে উদ্বোধনী জুটি ভাঙে। ক্রিজ ছাড়ার আগে ২৩ বলে ২৪ রান করেন বা-হাতি ওপেনার। 

সৌম্য ফেরার পর পয়েন্টে হাশমতউল্লাহ শহিদির হাতে ধরা পড়েন তানজিদ। এর আগে দুইবার জীবন পান তানজিদ। ইনিংসের  তৃতীয় ওভারে ফজলহক ফারুকির বল স্লিপে ক্যাচ দিয়ে রেহাই পান। পরের ওভারে ওভারেগজনফরের পঞ্চম বলটি সুইপে তুলে মারতে গিয়ে ঠিকমতো ব্যাটে পাননি। বল উঠেছিল আকাশে। আফগান অধিনায়ক দৌড়ে গিয়েও ক্যাচটি নিতে পারেননি। কিন্তু ঠিকই দ্বিতীয়বার ভুল করেননি শহিদি। 


এ প্রতিবেদন লেখা পর‌্যন্ত ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫৮/২।  জাকির হাসানের (৪) সঙ্গে বাইশগজে আছেন মেহেদী হাসান মিরাজ (৩)। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা