বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১৬:৫৫ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৬:৫৭ পিএম
নতুন পিচ। শারজার পিচ বলে তবুও শঙ্কা থেকে যায়। ধারাভাষ্যকার রমিজ রাজা উইকেট দেখে বলেছিলেন, ব্যাটারদের জন্য আদর্শ এই পিচ। তবে দ্বিতীয় ইনিংসে উইকেট ভাঙলে ভিন্ন কিছু ঘটতে পারে। তবে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও সৌম্য সরকারের ব্যাটিং মনে করিয়ে দেয় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভুল করেননি মেহেদী হাসান মিরাজ। দেশের দুই ওপেনার মিলে ৫৩ রানের জুটি গড়েন। ওমরজাইয়ের বলে কট আউট হয়ে ফিরলে উদ্বোধনী জুটি ভাঙে। ক্রিজ ছাড়ার আগে ২৩ বলে ২৪ রান করেন বা-হাতি ওপেনার।
সৌম্য ফেরার পর পয়েন্টে হাশমতউল্লাহ শহিদির হাতে ধরা পড়েন তানজিদ। এর আগে দুইবার জীবন পান তানজিদ। ইনিংসের তৃতীয় ওভারে ফজলহক ফারুকির বল স্লিপে ক্যাচ দিয়ে রেহাই পান। পরের ওভারে ওভারেগজনফরের পঞ্চম বলটি সুইপে তুলে মারতে গিয়ে ঠিকমতো ব্যাটে পাননি। বল উঠেছিল আকাশে। আফগান অধিনায়ক দৌড়ে গিয়েও ক্যাচটি নিতে পারেননি। কিন্তু ঠিকই দ্বিতীয়বার ভুল করেননি শহিদি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫৮/২। জাকির হাসানের (৪) সঙ্গে বাইশগজে আছেন মেহেদী হাসান মিরাজ (৩)।