× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় মাস পর হার, রেফারিকে দুষছেন বার্সা কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ১১:১৩ এএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১৩:৩৫ পিএম

লেভা একবার বল জালে জড়ালেও বাতিল হয় সেটি। সমতায়ও ফিরতে পারেনি বার্সা। সংগৃহীত ছবি

লেভা একবার বল জালে জড়ালেও বাতিল হয় সেটি। সমতায়ও ফিরতে পারেনি বার্সা। সংগৃহীত ছবি

সব ধরনের প্রতিযোগিতায় টানা সাত ম্যাচ জয়ের পর অবশেষে হারের তিক্ত স্বাদ পেয়েছে বার্সেলোনা। রবিবার চলতি মৌসুমে লা লিগার টেবিলে দাপট দেখানো বার্সাকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল সোসিয়েদাদ। তার আগে বার্সা সর্বশেষ হেরেছিল ২৯ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুর বিপক্ষে। প্রায় দেড় মাস পর আবার হারের মুখ দেখলেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

লা লিগায় চলতি মৌসুমে এটি কাতালানদের দ্বিতীয় হার। বার্সার হারে জমে উঠেছে লা লিগায় পয়েন্ট টেবিলের লড়াই। শীর্ষে থাকা বার্সা ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান ৯ থেকে ৬-এ নেমে এসেছে। যদিও রিয়াল এক ম্যাচ কম খেলেছে। ১৩ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৩। পরের ম্যাচ জিতলে রিয়ালের পয়েন্ট হবে ৩০। এতে ব্যবধান নেমে আসবে ৩-এ।

তবে সোসিয়েদাদের কাছে এমন হার হজম করতে পারছেন না হ্যান্সি ফ্লিক। ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত তার দল বার্সেলোনা। রবার্ট লেভানডস্কি ১৩তম মিনিটে গোল করলেও ভিএআরের সাহায্যে রেফারি সেটি বাতিল করেন। গোলটিকে অফসাইড ধরা হয়। বার্সা কোচের মতে, এটি অনেক বড় ভুল সিদ্ধান্ত। এমন খবরই প্রকাশ করেছে বিইন স্পোর্টস।

ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘এটি গোল ছিল। রেফারি ভুল করেছেন। অনেক বড় ভুল ছিল গোল বাতিলের বিষয়টি। তবে আমাদের এ সিদ্ধান্ত মেনে নিতে হবে। আজকের দিনটি আমাদের ছিল। ছেলেদের যা করণীয়, তারা প্রতিনিয়ত যা করে, তা করতে পারেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা