× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে ২ পরিবর্তন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৩:৫৬ পিএম

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে ২ পরিবর্তন

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর সেলেসাওরা খেলবে উরুগুয়ের বিপক্ষে। তবে চোটের কারণে জাতীয় দলের আসন্ন দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন দুই তারকা ফুটবলার এডার মিলিতাও ও রদ্রিগো গোয়েজ। সেই দুজনের জায়গায় ব্রাজিলের স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। যেখানে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র হ্যাটট্রিক করেছেন। আরেকটি গোল করেন জুড বেলিংহ্যাম। তবে জয় ছাপিয়ে রিয়াল ও ব্রাজিল চোটের কারণে অস্বস্তিতে পড়েছে। ডিফেন্ডার মিলিতাওকে অন্তত নয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ডান পায়ে এসিএল চোট পেয়েছেন এই ব্রাজিলিয়ান সেন্টারব্যাক। আর মাংসপেশির চোটে পড়েন রদ্রিগো গোয়েস। 

মিলিটাও এবং রদ্রিগো দুজনেই ব্রাজিলের আসন্ন ম্যাচ দুটির স্কোয়াডে ছিলেন। চোটে পড়ায় মিলিটাওয়ের পরিবর্তে ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিও ওর্তিজ ও রদ্রিগোর বিকল্প হিসেবে আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে নিয়েছে সেলেসাওরা। শেষ দুটি ম্যাচ চলতি বছর শেষ করতে চাইবেন কোচ দরিভাল জুনিয়র।

গত বছরের আগস্টে মিলিতাও চোট পেয়েছিলেন বাম হাঁটুতে। সেবার বাইরে থাকতে হয়েছিল ২৩২ দিন। নেইমার জুনিয়রও মাঠের বাইরে ছিলেন এই ভয়ানক ইনজুরির কারণে। চলতি মৌসুমে এসিএল চোটে পড়া রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় মিলিতাও। একই চোটে এর আগে বাকি মৌসুমের জন্য ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল।

প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৭ জয়, দুটি হার ও একটি ড্র করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা