× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও রশিদের উইকেট, গুগলিতে বোল্ড মিরাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:২৮ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৯:১৬ পিএম

আবারও রশিদের উইকেট, গুগলিতে বোল্ড মিরাজ

সৌম্য সরকারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেছিলেন রশিদ খান। এরপর ভালোই ব্যাটিং করছিলেন নাজমুল হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে ৮৩ বলে ৫৩ রানও তুলে ফেলেছিলেন। তাদের এই জুটিতে ভর করে ১৫০ রান পেরিয়ে ভালো অবস্থানে চলে যায় বাংলাদেশ। কিন্তু সেই রশিদের গুগলি বলটা ঠিকমতো বুঝতে পারেননি মিরাজ। সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান টাইগার সহঅধিনায়ক। তার ইনিংস থেমেছে ৩৩ বলে ২২ রানে। বাংলাদেশের রান ৩২.৪ ওভারে ৩ উইকেটে ১৫২।

এই জুটির পথেই ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেন শান্ত। যদিও খেলেছেন বেশ ধীরগতিতে। ৯৮ বলে করেছেন ৬০ রান। এই মুহূর্তে ক্রিজে তাকে সঙ্গ দিচ্ছেন তাওহীদ হৃদয়।

শারজাতে বাংলাদেশ শুরু থেকেই অবশ্য খেলেছে সাবধানী। সৌম্য সরকার এবং নাজমুল শান্ত নিজেদের বড় জুটির পথে সমীহ করে খেলেছেন আল্লাহ গাজানফার এবং রশিদ খানকে। এই দুজনকে বাদ দিয়ে প্রায় ওভারেই ছিল বাউন্ডারির দেখা। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রানের গতি কমেছে। ইনিংসের প্রথম ৫০ রান করতে তারা খেলেছে ৫০ বল। সেখান থেকে ১০০ তে যেতে লেগেছে ৬৪ বল। তবে মিরাজ-শান্তদের ব্যাটে ভর করে পরের ৫০ করতে বাংলাদেশ খরচ করেছে ৮০ বল। 

এর আগে টাইগারদের কিছুটা ভাল শুরু এনে দিয়েছিলেন তানজিদ তামিম। চতুর্থ ওভারে ফেরার সময়েই তার নামের পাশে ছিল ২২ রান। ভালো শুরুর ইনিংসটাকে লম্বা করা হয়নি তার। জুনিয়র তামিমের মতোই অবস্থা সৌম্যর। এই ব্যাটারের কাছ থেকেও ভাল শুরু দেখা গিয়েছিল। যদিও সেটা ফিফটিতে পরিণত করা হয়নি। রশিদ খানের শিকার হয়ে ফিরেছেন ৩৫ রান করে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা