× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

ভারতকে কঠোর হুঁশিয়ারি পিসিবি চেয়ারম্যানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৭:০৭ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৭:২৫ পিএম

ভারতকে কঠোর হুঁশিয়ারি পিসিবি চেয়ারম্যানের

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। সে হিসেবে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট শুরুতে খুব বেশিদিন বাকি নেই। অথচ এখনও নিশ্চিত নয় ভারত এই আসরে পাকিস্তানে খেলতে যাবে কি না।  সময় যতো ঘনিয়ে আসছে, পরিস্থিতি ততোই ঘোলাটে হচ্ছে। এমন অবস্থায় ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

এরই মধ্যে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের সব প্রস্তুতি প্রায় ফেলেছে পাকিস্তান। এর মধ্যেই ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, তারা পাকিস্তান সফরে যেতে চায় না, খেলতে চায় হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফি। তবে ‘হাইব্রিড মডেলে’ আয়োজনের কোনো চিন্তাভাবনা পাকিস্তানের নাই বলে জানিয়ে দিয়েছেন নাকভি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারকাজ পরিদর্শনকালে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘গত দুই মাস ধরে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তান সফর করবে না ভারত। এ ব্যাপারে আমি দলের সঙ্গে আলোচনা করেছি। আমাদের অবস্থান পরিষ্কার; তাদের কোনো আপত্তি থাকলে সেটা লিখিত আকারে দিতে হবে।’

‘যদি ভারতের কাছ থেকে চিঠি পাই, তাহলে সেটা নিয়ে সরকারের কাছে যেতে হবে আমাকে এবং তাদের সিদ্ধান্ত মানতে হবে। পাকিস্তান অতীতে অসাধারণ উদারতা দেখিয়েছে ভারতকে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তারা যেন সব সময়ের মতো আমাদের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণের প্রত্যাশা না করে।’- আরও যোগ করেন তিনি।

একই সঙ্গে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পিসিবি চেয়ারম্যান, ‘যদি তারা আসতে অস্বীকৃতি জানায়, তাহলে ভবিষ্যতে কোনো টুর্নামেন্ট খেলতে পাকিস্তান ভারতে যাবে কি না, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। কোনো দেশের সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু খেলাধুলায় রাজনীতিকে জড়ানো উচিত নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা