× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসজির গ্যালারিতে `ফ্রি প্যালেস্টাইন ব্যানার', ফ্রান্সে ব্যাপক আলোড়ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৬:৪৯ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৭:৩৪ পিএম

ফ্রি প্যালেস্টাইন লেখা ব্যানার নিয়ে গ্যালারি মাতিয়ে রাখে ফিলিস্তিনের সমর্থকরা

ফ্রি প্যালেস্টাইন লেখা ব্যানার নিয়ে গ্যালারি মাতিয়ে রাখে ফিলিস্তিনের সমর্থকরা

প্যারিস সেন্ট জার্মেই বিব্রতকর হার দেখেছে পার্ক দে প্রিন্সেসে। ঘরের মাঠে তারা শেষ মুহূর্তে গোল হজম করেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে ২-১ গোলে। এ নিয়ে তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ফরাসি জায়ান্টরা। তবে চ্যাম্পিয়নস লিগের এ ম্যাচের হার-জিত ছাপিয়ে আলোচনায় উঠে আসে গ্যালারির এক ঘটনা। 

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিলিস্তিনের সমর্থনে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যানার নিয়ে প্যারিসের এ স্টেডিয়ামের গ্যালারিতে প্রদর্শন করে পিএসজির একদল সমর্থক। এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু। তিনি বলেছেন, মাঠে ব্যানারের কোনো স্থান নেই। তিনি প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ‘এই স্টেডিয়ামে এই ব্যানারের কোনো স্থান নেই।’

টুর্নামেন্টের অন্য ম্যাচে ১-০ গোলের জয়ের আনন্দ সেভাবে উপভোগ করতে পারে বায়ার্ন মিউনিখ। খেলা দেখতে এসে তাদের এক সমর্থক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ভক্তের মৃত্যুর খবরে আলিয়াঞ্জ অ্যারেনায় শোকের আবহ নেমে আসে। তার প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে থাকা সমর্থকরা গান গাওয়া বন্ধ করে দেন। কেউ কোনো ধরনের স্লোগানও দেননি।

আসরে শতভাগ সাফল্যের রেকর্ড এখন পর্যন্ত লিভারপুলের। ছয় এবং সাতে বার্সেলোনা ও বরুশিয়া ডর্টমুন্ড। অ্যাস্টন ভিলা আটে, নয়ে আটলান্টা। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এলিমিনেশন জোনে পিএসজি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা