× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বাঁচামরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৫:৩৯ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:১৪ পিএম

বাঁচামরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯২ রানের ব্যাবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই টাইগারদের। অন্যদিকে আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের।

 শনিবার (৯ নভেম্বর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

গত ম্যাচে আঙুলের চোটে পড়ে বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটারেরজায়গায় একাদশে জায়গা পেয়েছেন অভিষিক্ত জাকের আলি অনিক। আর দীর্ঘদিন পর দলে ফেরা বাহাতি স্পিনার নাসুম আহমেদ একাদশে এসেছেন লেগস্পিনার রিশাদ হোসেনের জায়গায়। 

টসের আগে জাকেরকে অভিষিক্ত ক্যাপ পরিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ; ছবি: বিসিবি 

অন্যদিকে প্রথম ম্যাচে জয়ী একাদশ নিয়েই মাঠে নামছে আফগানিস্তান। শারজার এই ভেন্যুতে এখন পর্যন্ত ৬টি ওয়ানডে খেলেও জয়ের খাতা খুলতে পারেনি বাংলাদেশ। সিরিজে টিকে থাকার পাশাপাশি টাইগাররা এ মাঠে জয়খরা কাটাতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়। 

বাংলাদেশের একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নাঙ্গেয়ালিয়া খারোতে ও ফজলহক ফারুকি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা