× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন রাসেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১০:৪৪ এএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১০:৫৪ এএম

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন রাসেল

সবশেষ ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন আন্দ্রে রাসেল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বিদায়ের পর তিনি আর জাতীয় দলের জার্সি গায়ে চড়াননি। অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরলেন ক্যারিবীয় এ তারকা অলরাউন্ডার।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এ সিরিজে পূর্ণশক্তির দল পাচ্ছে তারা। রাসেল ছাড়াও দলে ফিরেছেন নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার ও আকিল হোসেনের মতো তারকা ক্রিকেটাররা।

ব্যক্তিগত কারণে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এ চারজন ছিলেন না। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরেন হেটমায়ার। তবে শ্রীলঙ্কায় ২-১ ব্যবধানে সিরিজ হেরে যাওয়া দল থেকে বাদ পড়েছেন আলিক আথানেজ, আন্দ্রে ফ্লেচার, ফ্যাবিয়ান অ্যালেন ও শামার স্প্রিঙ্গার।

দল ঘোষণায় ক্যারিবীয় কোচ ড্যারেন স্যামি বলেন, ‘অভিজ্ঞ অনেক খেলোয়াড় নিয়ে এ টি-টোয়েন্টি দল আমাদের সবচেয়ে থিতু দল। প্রত্যেক খেলোয়াড় জায়গার জন্য চ্যালেঞ্জ জানানোয় একাদশ ঠিক করা কঠিন হবে। আমরা খুব ভালো একটি টিম নিয়ে ইংল্যান্ড দলের মুখোমুখি হব। আমি আত্মবিশ্বাসী যে, এ নির্বাচিত দল সেই ঘরানার ক্রিকেট অব্যাহত রাখবে যা আামাদের ম্যাচ এবং সিরিজ জিততে সাহায্য করবে।’

আজ রাত ২টায় বার্বাডোজে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের চার ম্যাচ যথাক্রমে ১১, ১৩, ১৫, ১৭ ও ১৮ নভেম্বর।

প্রথম দুই টি-টোয়েন্টির ওয়েস্ট ইন্ডিজ দল : রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টের্যান্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শারেফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা