× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাঙর থেকে বোথামকে বাঁচালেন হিউজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ২০:০০ পিএম

হাঙর থেকে বোথামকে বাঁচালেন হিউজ

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেটে ঘোর চিরপ্রতিদ্বন্দ্বী। খেলা চলাকালে দুদেশের খেলোয়াড়দের মাঝেও আগ্রাসী ভাব ফুটে ওঠে। দ্বিপক্ষীয় সিরিজ হলে তো কথাই নেই! ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামের সঙ্গেও খেলুড়ে জীবনে রেষারেষি লেগে থাকত অস্ট্রেলিয়ার পেসার মার্ভ হিউজের।

কালের আবর্তে বোথাম-হিউজ এখন জিগরি দোস্ত। তাদের সম্পর্ক পৌঁছেছে উচ্চমার্গীয় পর্যায়ে। সম্প্রতি একে অন্যের প্রাণ রক্ষার কারণও হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন তেমনই একটি সংবাদ প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৬৮ বর্ষী বোথাম মাছ শিকারে গিয়ে নৌকার দড়ির সঙ্গে স্যান্ডেল জড়িয়ে নদীতে পড়ে যান। নদীতে কুমির ও হাঙর ছিল বলে ব্যাপারটা বিপজ্জনকই ছিল। তবে হিউজের সাহায্যে তিনি দ্রুতই রক্ষা পেয়েছেন।

ব্রিটেনের সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, নৌকা থেকে জলযানে ওঠার সময় দড়ির সঙ্গে স্যান্ডেল পেঁচিয়ে পড়ে যান বোথাম।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নিউজ কর্প’ জানিয়েছে, নৌকার নিচে তখন কয়েকটি বুল শার্ক (হাঙর) ছিল। ক্ষুধার্ত হাঙরগুলো কুমিরদের ফেলে যাওয়া মাংস খাচ্ছিল।

বোথাম ঘটনার বর্ণনা করতে গিয়ে হেরাল্ড সানকে বলেছেন, ‘শেষ পর্যন্ত ক্রোকোডাইল বিফি বেঁচে গেছে।’ ক্রিকেট ক্যারিয়ারে ‘বিফি’ নামে পরিচিত ছিলেন বোথাম।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা