× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ সফরের দল ঘোষণা আইরিশ মেয়েদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ১৬:৫৭ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ১৭:৫২ পিএম

বাংলাদেশ সফরের দল ঘোষণা আইরিশ মেয়েদের

সাদা বলের দুই ফরম্যাটে সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী দল। সফরে নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আইরিশরা। আসন্ন এ সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ওয়ানডে যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এ ম্যাচ তিনটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর দুই দল পাড়ি জমাবে সিলেটে। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ৫, ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজ শেষে ১০ ডিসেম্বর আয়ারল্যান্ড দলের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।

আয়ারল্যান্ড নারী স্কোয়াড : গ্যাবি লুইস, আভা কানিং, ক্রিশ্চিনা কোল্টার রেইলি, লরা ডিলানি, সারাহ ফোরবেস, অ্যামি হান্টার, আরলিন কেলি, অ্যাইমি মাগুইরে, জেন মাগুইরে, কারা মুরায়, লেয়াহ পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়, ফ্রেয়া সারগেন্ট এবং অ্যালিস টেক্টর।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা