× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্লোবাল সুপার লিগে তানজিম সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৭:০৫ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪ ২০:১৭ পিএম

তানজিম হাসান সাকিব

তানজিম হাসান সাকিব

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। পাঁচ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন এ তরুণ পেসার। 

টুর্নামেন্টের সব খেলা হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। ১১ ম্যাচের এ টুর্নামেন্টে প্রত্যেক দল একে অন্যের বিরুদ্ধে লড়বে। সে হিসেবে তানজিম সাকিব এই টুর্নামেন্টে অংশ নিলে স্বদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স হবে তার মাঠের প্রতিপক্ষ। লিগ পর্ব শেষে আসরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

পাঁচ দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবারই প্রথম গ্লোবাল সুপার লিগ গড়াতে যাচ্ছে। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ২৬ নভেম্বর। আসর শেষ ৭ ডিসেম্বর। গায়ানার সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের রংপুর রাইডার্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।

তবে শেষ পর্যন্ত গ্লোবাল সুপার লিগে তানজিম না খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। কেননা একই সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একই সময়ে পূর্ণাঙ্গ সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

এখন কাঁধের চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন তানজিম। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি এ তারকা পেসার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা