× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইগারদের সিনিয়র সহকারী কোচ হলেন সালাহউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ২১:১২ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ২৩:৫৩ পিএম

মোহাম্মদ সালাহউদ্দিন

মোহাম্মদ সালাহউদ্দিন

অনেক দিন ধরেই খবরটা উড়ে বেড়াচ্ছিল গণমাধ্যমের আকাশে। বাংলাদেশের সহকারী কোচ হচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট চলাকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সহকারী কোচ হিসেবে দেশের কোনো কোচকে বেছে নিতে যাচ্ছেন তারা। তখন নাম না জানালেও মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাহউদ্দিনের নিয়োগের খবর নিশ্চিত করেছে বিসিবি। নিয়োগ পেয়েছেন তিনি ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। এর আগে তিনি বাংলাদেশের সহকারী কোচ ছিলেন ২০০৬-১০ সাল পর্যন্ত।

মঙ্গলবার দুপুরে বিসিবিতে এসে সালাহউদ্দিন বৈঠক করেন ফারুক আহমেদের সঙ্গে। তখনই খবর ছড়িয়ে পড়ে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সালাহউদ্দিন। বেশ কিছু গণমাধ্যমে খবর চলে আসে। বিসিবি রাত সাড়ে ৮টার দিকে বিজ্ঞপ্তির মাধ্যমে সালাহউদ্দিনকে নিয়োগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছে।

সিনিয়র সহকারী কোচ হিসেবে সালাহউদ্দিনের নিয়োগ দেওয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি যখন বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করি, জাতীয় দলের কোচিং প্যানেলে অবদান রাখার জন্য যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সালাহউদ্দিনের যা অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার রয়েছে, সেটা তাকে এই ভূমিকার জন্য আদর্শ প্রার্থী হিসেবে যোগ্য করে তুলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখন আরও দক্ষ বাংলাদেশি কোচদের এই সিস্টেমে একীভূত করার সময় এসেছে।’ 

বাংলাদেশের জাতীয় দলে অবশ্য একেবারে নতুনমুখ নন সালাহউদ্দিন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত টাইগারদের সহকারী কোচ ছিলেন তিনি। সঙ্গে এক বছর বিসিবি একাডেমি ত  কাজ করেন। বিকেএসপির খণ্ডকালীন কোচও ছিলেন। কোচ হিসেবে কাজ করছেন ২৫ বছর ধরে। প্রিমিয়ার ক্রিকেট লিগের সঙ্গে বিপিএলের একজন সফল কোচ তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চারবার বিপিএল শিরোপা উপহার দিয়েছেন।    

বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে ২০১০-১১ সালে কাজ করেন সালাহউদ্দিন। ২০১৪ সালে বিশ্বকাপ ক্রিকেট লিগ–৪-এর জন্য সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। সালাহউদ্দিন অস্ট্রেলিয়ায় এসিসি ক্রিকেটের লেভেল-৩ কোচিংয়ের স্বীকৃতি পেয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা