× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবির কাছে পাওনা চেয়ে এনএসসির চিঠি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৬:৩৪ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ১৬:৩৫ পিএম

বিসিবির কাছে পাওনা চেয়ে এনএসসির চিঠি

২০২২-২৩ অর্থ বছর থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে গেট মানি ও প্রচার স্বত্বের পাওনা অর্থ চেয়ে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত ২৭ অক্টোবর প্রেরিত চিঠিতে বিসিবিকে জরুরি ভিত্তিতে এই বিষয়টি নিষ্পত্তির অনুরোধ জানিয়েছে সংস্থাটি। 

জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় টিকিট বিক্রির ১৫ শতাংশ ও প্রচার স্বত্ব বিক্রির ওপর ১০ শতাংশ অর্থ বিসিবি থেকে পাওয়ার কথা এনএসসির। কিন্তু ক্রীড়া পরিষদ এই অর্থ আদায়ে ব্যর্থ হওয়ায় অডিট আপত্তি হয়েছে। ফলে এনএসসির নির্বাহী কমিটির পাওনা আদায়ে নির্দেশনা রয়েছে।

সর্বশেষ ২০২৩ সালের জুনে ৫৩ লাখ ৪৫ হাজার ৯৭৭ টাকা এনএসসিকে দিয়েছিল বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদের ভাষ্য, টিকিট বিক্রি ও প্রচার স্বত্ব বিক্রির প্রকৃত অঙ্ক না জানায় সঠিক প্রাপ্য হিসাব কষতে পারে না। মিডিয়ার রিপোর্টের ভিত্তিতেই তারা প্রাপ্য দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদ।

সকল ফেডারেশনের অভিভাবক হওয়া সত্ত্বেও বিসিবির উপর বিগত সময় প্রকৃত অর্থে তদারকি করতে পারেনি এনএসসি। গত জুন মাসেই বিসিবির কাছে গেট মানি ও প্রচার স্বত্ত্বের পাওনা নিয়ে চিঠি দিয়েছিল। কিন্তু জুলাই মাসে ফিরতি চিঠিতে বিভিন্ন স্টেডিয়ামে প্রয়োজনীয় সংস্কার ব্যয় কয়েক কোটি টাকা দেখিয়ে সেখান থেকে এনএসসিকে পাওনা সমন্বয় করতে বলেছিল। 

সেই সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছিলেন ক্রীড়া মন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথান পরবর্তী সময়ে দেশের ক্রীড়াঙ্গণের দৃশ্যপট বদলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন জাতীয় ক্রীড়া পরিষদের উপর নতজানু। এখন এনএসসি চিঠি প্রেরণের ২৪ ঘন্টার মধ্যেই ফিরতি চিঠি দিচ্ছে বিসিবি। 

এদিকে বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক। বিসিবির পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের স্বার্থ দেখাও তার দায়িত্ব। বিগত সময়ে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবি পরিচালকরা জাতীয় ক্রীড়া পরিষদের স্বার্থ তো দুরের কথা সম্পর্কই রাখেননি। এবার সেখানেও সংস্কারের ছোঁয়া পড়বে বলে ধারণা করা যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা