প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৬:০৯ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন জশ বাটলার। আগামী রবিবার ব্রিজটাউনে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। এই সিরিজে খেলবেন বাটলার। তবে স্ট্যাম্পের পেছনে দাড়াবেন না। তার পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন ফিল সল্ট।
বাটলার তার আগের ১০৮ টি-টোয়েন্টি ম্যাচের ১০৬টিতেই উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন। বাকি দুই ম্যাচে করেছিলেন ফিল্ডিং। গ্লাভস তুলে রাখার বিষয়ে বাটলার বলেছেন, ‘আসলে গ্লাভস ছেড়ে দিতে যাচ্ছি। এখন থেকে মিড-অফে থাকবো। দেখি কেমন অনুভব হয়। এটা যদি অধিনায়কত্বের জন্য উপকারী হয় তাহলে আমি মেনে নিতে প্রস্তুত আছি।’
১০ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে এসে সোমবার কেনসিংটন ওভালে দলের সঙ্গে অনুশীলন করেছেন বাটলার। টি-টোয়েন্টি সিরিজে তিনি অধিনায়কত্ব করবেন। যা জুনের পর প্রথম। সোমবার একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়বে উইন্ডিজ ও ইংল্যান্ড। এরপর সেন্ট লুসিয়ায় ১৫, ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি তিনটি ম্যাচ।