× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজই দলে যোগ দিতে পারেন নাহিদ-নাসুম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৪:১২ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ১৪:১৮ পিএম

আজই দলে যোগ দিতে পারেন নাহিদ-নাসুম

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই দফায় সংযুক্ত আরব আমিরাতে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ওয়ানডে নতুন আসা ডানহাতি পেসার নাহিদ রানা ও জাতীয় দলে ফেরা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ বাকিদের সঙ্গে আমিরাতে যেতে পারেননি। ভিসা সংক্রান্ত জটিলতায় স্কোয়াডের দুই সদস্য এখনও দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। 

তবে বিসিবি সূত্রে জানা গেছে, নাহিদ-নাসুম এখনো ভিসার অপেক্ষায় আছেন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তারা ভিসা পেয়ে যাবেন। ভিসা পেলে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হযরত শাহজ়ালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই দুজন আরব আমিরাতের ফ্লাইট ধরবেন। সেটি হলে আজই দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই দুই টাইগার ক্রিকেটার।  

এদিকে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজায় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। এখন যেতে না পারায় প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন নাহিদ-নাসুম। আজ রাতে তারা দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলন ঘাটতির ব্যাপার তো রয়েছেই।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা