× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও ইনজুরিতে নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১২:১০ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ১২:৫৩ পিএম

আবারও ইনজুরিতে নেইমার

এ মুহূর্তে নেইমার নিজেকে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যবান ফুটবলার ভাবতেই পারেন! ইনজুরির কারণে এক বছরের বেশি মাঠের বাইরে ছিলেন তিনি। গত সপ্তাহেই চোট কাটিয়ে ৩৬৯ দিন পর মাঠে ফেরেন সৌদি আরবের ক্লাব আল হিলালের ব্রাজিলিয়ান তারকা। কিন্তু পরের ম্যাচেই আবারও চোট পেয়ে মাঠ ছাড়লেন ৩২ বছর বয়সি এ ফরোয়ার্ড।

গতকাল সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আল হিলাল। ম্যাচের ৫৮ মিনিটে নেইমারকে বদলি হিসেবে মাঠে নামান আল হিলালের কোচ। কিন্তু আধঘণ্টাও মাঠে থাকতে পারেননি তিনি। ডান পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন সাবেক এই বার্সা ও পিএসজি তারকা।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার মাঠে নেমে বেশ কিছু ভালো পাস দেন, কিছু ঝলক দেখান। ৮৪ মিনিটে গোলের ভালো একটা সুযোগ পেয়ে বল নিয়ন্ত্রণে নিতে গিয়েই পায়ে টান লাগে। এরপর সাইডলাইনে গিয়ে প্রাথমিক চিকিৎসাও নেন তিনি। কিন্তু মাঠে আর নামতে পারেননি। মিনিট দুয়েক পর তাকে তুলে নেন আল হিলালের কোচ।

চোট পাওয়ার পর নেইমারকে ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে নিচু হয়ে থাকতে দেখা যায়। মুখে ছিল যন্ত্রণার ছাপ। অবশ্য তিনি নিজেই হেঁটে মাঠ ছেড়ে যাওয়ায় চোট খুব একটা গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। মাঠ ছাড়ার সময় তাকে খুব বিরক্ত দেখাচ্ছিল। ডাগআউটে গিয়ে রাগে মোজা এবং বুট ছুড়ে মারেন ৩২ বছর বয়সি তারকা।

ম্যাচের পর ইনস্টাগ্রামের স্টোরিতে নেইমার অবশ্য লিখেছেন, ‘আশা করি এটা বড় কিছু নয়... এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিলেন, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।’

গত বছরের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন নেইমার। সেই চোট লেগেছিল বাঁ পায়ে। কিছুদিন পর অস্ত্রোপচার করাতে হয়। পুনর্বাসনের দীর্ঘ পালা শেষে গত ২১ অক্টোবর এফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি মাঠে ফেরেন। সেই ম্যাচের ৭৭ মিনিটে মাঠে নেমেছিলেন নেইমার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা