প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১১:১১ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ১১:৩২ এএম
আন্তর্জাতিক ক্রিকেটে
১৭ বছর পেরিয়েছে। সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ৪৪৭ ম্যাচে শিকার করেছেন ৭১২ উইকেট। অথচ
ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেই কি
না প্রথমবারের মতো
বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হলেন
টাইগার অলরাউন্ডার।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সাকিবকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের একটি ম্যাচে। গত সেপ্টেম্বরে এ টুর্নামেন্টে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব।
টন্টনে সমারসেটের বিপক্ষে ওই ম্যাচে ৯ উইকেট নেন সাকিব। তবে ম্যাচটি ১১১ রানে হেরে যায় সারে। সে ম্যাচে সাকিব ৬৩ ওভার বল করলেও কোনো আম্পায়ার অবৈধ অ্যাকশনের জন্য ‘নো বল’ ডাকেননি। তবে দুই মাস পর জানা গেছে, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন সে ম্যাচের দুই আম্পায়ার।
আপাতত সাকিবকে খেলা থেকে নিষিদ্ধ বা কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার ব্যাপারে সাকিবের সঙ্গে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব।