× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হংকং সিক্সেস

সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৬:৫৬ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৮:২৭ পিএম

ব্যাটের পর বল হাতে ঝলক দেখিয়ে বাংলাদেশকে সেমিফাইনালে তুলেছেন সাইফউদ্দিন; ছবি : ক্রিকেট হংকং

ব্যাটের পর বল হাতে ঝলক দেখিয়ে বাংলাদেশকে সেমিফাইনালে তুলেছেন সাইফউদ্দিন; ছবি : ক্রিকেট হংকং

হংকং সিক্সেসের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আসরের কোয়ার্টার ফাইনালে অধিনায়ক মোহাম্মদ সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বৃষ্টি আইনে ১৮ রানে জয় তুলে নিয়েছে টাইগাররা।

শনিবার (২ নভেম্বর) মংককে আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রান করে বাংলাদেশ। জবাবে আরব আমিরাত ৩.২ ওভারে ৩ উইকেটে ৪৩ রান তোলার পর বৃষ্টি হানা দেয়। এতে ডিএলএস পদ্ধতিতে জিতে সেমির টিকিট পায় বাংলাদেশ।  

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে প্রথম ৩ ওভারে দলের স্কোরবোর্ডে ৪৫ রান জমা করেন জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন। ৪র্থ ওভারে যুহাইব জুবায়েরের বলে আকিফ রাজার হাতে ক্যাচ দিয়ে আউট হন মামুন। সাজঘরে ফেরার আগে খেলেন ১১ বলে ৩১ রানের দুর্দান্ত এক ইনিংস।

এরপর ক্রিজে এসেই ঝড়ো ব্যাটিং চালিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিসানকে নিয়ে ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে স্কোরবোর্ডে ১১১ রান তোলে বাংলাদেশ। ৯ বলে ১ চার ও ৫ ছক্কায় খেলেন ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে ওপেনার জিসান শেষ পর্যন্ত টিকে থেকে ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন।

১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আমিরাতের প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফউদ্দিন। পরের ওভারে আবু হায়দার রনি কোনো উইকেট নিতে না পারলেও রান দিয়েছেন মোটে ৭। এরপর আব্দুল্লাহ আল মামুন এসে এক ওভারে ২৮ রান দিয়ে ফেললেও উইকেট নিয়েছেন ১টি, ফিরিয়েছেন বিপদজ্জনক সঞ্চিত শর্মাকে।

সাইফউদ্দিনের দ্বিতীয় ওভার চলাকালে হানা দেয় বৃষ্টি। তাতেই দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথম সেমিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা