× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুবেন আমোরিমই ম্যানইউ’র নতুন কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ০০:৪৯ এএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ০৪:১১ এএম

রুবেন আমোরিম

রুবেন আমোরিম

দিন কয়েক ধরেই উড়ে বেড়াচ্ছিল খবরটা। অবশেষে সেই উড়ো খবরটাই আলোর মুখ দেখল। পর্তুগালের রুবেন আমোরিমই প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। আগামী ১১ নভেম্বর প্রধান কোচের দায়িত্ব কাঁধে তুলে নিতে যাচ্ছেন। তার আগে লিসবন থেকে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমাবেন আমোরিম। ইউনাইটেডের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তিব্ধ হবেন এ পর্তুগিজ ফুটবল গুরু।

ব্যর্থতার বৃত্তে আটকে পড়ায় গত সোমবার ইউনাইটেড থেকে বরখাস্ত হন এরিক টেন হাগ। এই ডাচ কোচের অধীনে খারাপটা কিছুতেই যেন দূর করতে পারছিল না রেড ডেভিল শিবির। বাজে পারফরম্যান্সের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১৪ নম্বরে নেমে গেছে ইউনাইটেড।

বিবৃতিতে আমোরিমকে প্রধান কোচ নিয়োগের খবরটি নিশ্চিত করেছে ইউনাইটেড। বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘রুবেন এ মুহূর্তে ইউরোপে রোমাঞ্চ ছড়ানো এবং দারুণভাবে মূল্যায়িত একজন কোচ।’

তবে আগামী তিন ম্যাচ ইউনাইটেডের ডাগআউটে থাকবেন আপদকালীন কোচ রুদ ফন নিস্তলরয়। টেন হাগের চাকরিচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান সাবেক এ ডাচ স্ট্রাইকার। তার আগে তিনি টেন হাগের সহকারী ছিলেন। তার কোচিংয়ে লেস্টার সিটিকে ৫-২ গোলে হারিয়ে কারাবাও কাপের শেষ আটের টিকিট কেটেছে ইউনাইটেড।

স্পোর্টিং লিসবন জানিয়েছিল, ইউনাইটেড আমোরিমের জন্য ১ কোটি ১০ লাখ ইউরো রিলিজ ক্লজ দিতে রাজি। এ ঘোষণার পর সবাই ধরেই নিয়েছিল আমোরিম নিশ্চিত ইউনাইটেডে যাচ্ছেন। শেষে সেই অনুমানই সত্যি হলো। ২০২০ সালে কোচ হওয়ার পর লিসবনের খোলনলচে পাল্টে দেন আমোরিম। পর্তুগিজ ক্লাবটিকে গত ৪ বছরে দুটি লিগ শিরোপাসহ পাঁচটি ট্রফি উপহার দিয়েছেন তিনি।

এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ৯ ম্যাচ খেলে জয়ের দেখা পেয়েছে মাত্র তিনটিতে। বিপরীতে চার ম্যাচে হেরেছে দলটি। পয়েন্ট ভাগাভাগি করেছে বাকি দুই ম্যাচে। প্রিমিয়ার লিগে প্রথম ৯ ম্যাচ খেলার পর পয়েন্ট তালিকায় নিজেদের ইতিহাসে এ তাদের দ্বিতীয় সর্বনিম্ন বাজে অবস্থান। ইউরোপে দ্বিতীয় সারির ক্লাব টুর্নামেন্টে ইউরোপা লিগেও ধুঁকছে ম্যানইউ। ৩৬ দলের মধ্যে তারা রয়েছে ২১তম স্থানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা