× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাফুফের পক্ষ থেকে আকর্ষনীয় পুরস্কারের আশ্বাস ইমরুল হাসানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ২১:২২ পিএম

বাফুফের পক্ষ থেকে আকর্ষনীয় পুরস্কারের আশ্বাস ইমরুল হাসানের। ছবি : সংগৃহীত

বাফুফের পক্ষ থেকে আকর্ষনীয় পুরস্কারের আশ্বাস ইমরুল হাসানের। ছবি : সংগৃহীত

দ্বিতীয়বারের মতো সাফ  শিরোপা জয় করে দেশে ফিরেছে নারী ফুটবল দল। গত আসরের পর এবারও দেশে ফিরে নিজেদের কৃতিত্বের জন্য পুরস্কৃত হচ্ছেন নারী ফুটবল দল। ইতোমধ্যেই ক্রীড়া মন্ত্রনালয় থেকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষনা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও এসেছে পুরস্কারের ঘোষণা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নব নির্ববাচিত সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন শীগগিরই নারী দলের জন্য আসছে আকর্ষনীয় পুরস্কারের ঘোষণা।

বৃহস্পতিবার নারী ফুটবল দল বিমান বন্দর থেকে ছাদ খোলা বাসে শহর প্রদক্ষিনের পর বাফুফে ভবনে পৌছায়। বাফুফে ভবনে আসেন ইমরুল হাসান। কোনও কর্মকর্তা নয় ফুটবল প্রেমী হিসেবেই ভবনে এসেছেন বলে জানিয়ে বলেন, ‘আমি এখানে ফুটবলের সমর্থক হিসেবে এসেছি, কোনও কর্মকর্তা হিসেবে নয়। আপনারা যেমন ফুটবল ভালোবেসে এখানে এসেছেন আমিও তেমনটাই।’

বাফুফের পক্ষ থেকে নারী ফুটবলারদের জন্য কোনও আর্থিক পুরস্কারের ঘোষণা আসবে কিনা? এমন প্রশ্নের উত্তরে ইমরুল হাসানের কথা, ‘আজ ক্রীড়া উপদেষ্টা তাদের পক্ষ থেকে একটি ঘোষণা দিয়েছেন। আমারও আমাদের পক্ষ থেকে নারী ফুটবল দলকে পুরস্কৃত করবো। পুরস্কারের অংকটা এখনই আমি বলতে চাচ্ছি না। তবে এটা বলতে পারি আমরা আকর্ষনীয় পুরস্কারের ঘোষণাই দিব। মেয়েরা হতাশ হবে না। মাত্রই নতুন কমিটি দায়িত্বে এসেছে আগামী ৯ তারিখ আমাদের নির্বাহি কমিটির প্রথম সভা রয়েছে। সভা শেষে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তখনই ঘোষণা দেয়া হবে।’ 

নারী লিগ নিয়ে রয়েছে নানান অভিযোগ। এছাড়া অভিযোগ রয়েছে ফুটবলারদের বেতন-ভাতা বকেয়া থাকা নিয়েও। এসব অভিযোগের দ্রুতই সমাধান করা হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি। তিনি বলেন, ‘নারী লিগ নিয়মিতই আয়োজিত হচ্ছে। এই লিগ যেন আরও ভালো ভাবে আয়োজিত হয় আমরা সেই বিষয়ে আলোচনা করবো। এছাড়া বেতন ভাতা বকেয়া থাকলে আমরা দ্রুতই সেই সমস্যার সমাধানের চেষ্টা করবো। বেতন বকেয়া থাকবে এটা কারোই কাম্য নয়।’

নারী ফুটবলের লিগে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বসুন্ধরা কিসং। তারা নারী ফুটবলারদের উন্নত ট্রেনিং থেকে শুরু করে আবাসন সবকিছুই নিশ্চিত করেছিল। নারী ফুটবলের উন্নয়নে ক্লাবগুলোর এগিয়ে আসার কোনও বিকল্প নেই। বসুন্ধরা কিংস অন্যান ক্লাবগুলোর জন্য একটি মাইলফলক তৈরি করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা