× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুমিনুলের সেঞ্চুরি মিস

১৫৯ রানে গুটিয়ে ফলো অনে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৩:৩৭ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ১৩:৫৬ পিএম

সেঞ্চুরির দেখা পাননি মুমিনুল হক

সেঞ্চুরির দেখা পাননি মুমিনুল হক

দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলিংটাও হচ্ছিল দারুণ। দ্বিতীয় দিনের সেই ছন্দটা অতিথিরা ধরে রাখল তৃতীয় দিনেও। তাই তো প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না টাইগাররা। তাসের ঘরের মতো উড়ে গেল স্বাগতিক ব্যাটিং লাইন-আপ। ক্যাগিসো রাবাদার তোপ সামলাতেই দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশের ব্যাটাররা। চরম বাজে ব্যাটিংয়ের ষোলকলা পূর্ণ করে ১৫৯ রানেই গুটিয়ে ফলো অনে নেমেছে নাজমুল হোসেন শান্তরা। তাতে প্রথম ইনিংসেই ৪১৬  রানের লিড পেয়ে জয় স্বপ্ন বুঁনে চলেছে অতিথিরা।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের শুরু গতকাল দ্বিতীয় দিন। আজ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেও ঘুরে দাঁড়াতে পারেননি টাইগার ব্যাটাররা। ব্যর্থতার গল্প লিখে চলেছেন। দলীয় ৪৮ রানেই খুইয়ে ফেলে তারা অষ্টম উইকেট। ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে ফলো অন করতে ব্যাট হাতে ফের মাঠে নেমেছে স্বাগতিকরা।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে দিনের শুরুতেই ব্যক্তিগত ৯ রান নিয়ে ফিরে গেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। আর মুশফিকুর রহিম ফিরে গেছেন ডাক মেরে। মেহেদী হাসান মিরাজের ব্যাট ছুঁয়ে এসেছে মাত্র ১ রান। মাহিদুল ইসলাম অংকন রানের খাতাই খুলতেই পারেননি। প্রোটিয়াদের হয়ে ক্যাগিসো রাবাদা একাই পেয়েছেন ৫ উইকেট। ২ উইকেট পেয়েছেন ডেন পিটারসন। তার সমান দুই উইকেট নেন কেশব মহারাজ।

এর আগে এলোমেলো আর বিশৃঙ্খল ব্যাটিংয়ের পসরা সাজিয়ে ৪ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। চট্টগ্রামের ব্যাটিংস্বর্গে আজও নাস্তানাবুদ হয়েই চলেছেন দেশের ক্রিকেটাররা। মুমিনুল হক ৬ ও নাজমুল হোসেন শান্ত ৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলেন। শতকের আভাস দিয়ে জাদুকরী তিন অঙ্ক ছুঁতে পারেননি মুমিনুল। ১১২ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৮২ রানের চমৎকার ধৈর্যশীল এক ইনিংস খেলে দলকে অল্প রানে গুটিয়ে যাওয়ার লজ্জার হাত থেকে বাঁচিয়ে পৌঁছে দেন সম্মানজনক স্কোরে। তার সঙ্গে তাইজুল ইসলাম দলীয় স্কোরে যোগ করেন ৩০ রান। নবম উইকেটে দুজনে মিলে ১০৩ রানের দারুণ এক জুটি গড়েন।

ফলো অনে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। লাল-সবুজের প্রতিনিধিরা এখনো ৪০২ রানে পিছিয়ে রয়েছে। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (৪*) ও সাদমান ইসলাম (৬*) ব্যাট করে যাচ্ছেন।

তবে টনি ডি জর্জি ও ভিয়ান মুল্ডারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ৬ উইকেটে সংগ্রহ করেছেন ৫৭৭ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা