× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ ট্রফি নিয়ে ফিরছেন মেয়েরা

চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করে নিতে প্রস্তুত ছাদ খোলা বাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৩:১২ পিএম

চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করে নিতে প্রস্তুত ছাদ খোলা বাস

সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রেখে আজ দেশে ফিরছে মেয়েরা। রুপালি ট্রফি নিয়ে সাবিনা খাতুনদের দুপুর সোয়া দুইটায় ঢাকায় পা রাখার কথা। সাবিনাদের বরণ করে নিতে প্রস্তুত দেশের ফুটবল অনুরাগী, ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে। চ্যাম্পিয়ন কন্যাদের জন্য প্রস্তুত ছাদ খোলা বাস। মেয়েদের নিতে ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে বিশেষভাবে সাজানো বাসটি। সাবিনারা ছাদ খোলা বাসে ট্রফি নিয়ে ফুটবল প্রেমীদের ভালোবাসায় সিক্ত হয়ে বাফুফে ভবনে পৌঁছবেন।

ছাদ খোলা বাস নিয়ে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘একটি বাস আজকে সাফ বিজয়ীদের আনতে যাবে। বাফুফে আমাদেরকে বলামাত্র আমরা গাড়িটি ধুয়ে মুছে পরিষ্কার করেছি। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকগুলো শুধু গাড়িতে স্টিকার লাগিয়েছে। এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোক আছে, বাফুফের লোকজন আছে। গাড়িটি আন্তর্জাতিক বাস ডিপোতে প্রস্তুত আছে।’

বিআরটিসি বাসের দুই পাশে শোভা পাচ্ছে চ্যাম্পিয়ন দলের ছবি। বাসের মাঝখানে ট্রফি নিয়ে দলীয় উৎসবের ছবি রয়েছে। দুই পাশে টুর্নামেন্টের দুই সেরা ফুটবলারের ছবি রয়েছে। বাঁ পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা আর ডান পাশে সেরা গোলরক্ষক রুপনা চাকমার ট্রফি নেয়ার ছবি।

নেপালের কাঠমান্ডুর সলটি হোটেল থেকে বাংলাদেশ দল আজ সকাল সাড়ে নয়টায় বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে। হোটেলে কেক কেটে স্টাফদের সঙ্গে ছবি তোলেন সাবিনারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা