× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম টেস্ট

৪৮ রানে নেই টাইগারদের ৮ উইকেট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১০:৪৮ এএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ১২:০৮ পিএম

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের শুরু গতকাল দ্বিতীয় দিন। আজ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেও ঘুরে দাঁড়াতে পারেননি টাইগার ব্যাটাররা। ব্যর্থতার গল্প লিখে চলেছেন। দলীয় ৪৮ রানেই খুইয়ে ফেলেন তারা অষ্টম উইকেট। ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ইউকেট হারিয়ে ৭৪ রানের সংগ্রহ গড়ে ফলো অনের শঙ্কায় স্বাগতিকরা।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে দিনের শুরুতেই ব্যক্তিগত ৯ রান নিয়ে ফিরে গেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। আর মুশফিকুর রহিম ফিরে গেছেন ডাক মেরে। মেহেদী হাসান মিরাজের ব্যাট ছুঁয়ে এসেছে মাত্র ১ রান। মাহিদুল ইসলাম অংকন রানের খাতাই খুলতেই পারেননি। ২৬ রান নিয়ে এখনও ব্যাটিং লড়াই চালিয়ে যাচ্ছেন মুমিনুল হক। ১৩ রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন তাইজুল ইসলাম। ক্যাগিসো রাবাদা একাই পেয়েছেন ৫ উইকেট। ২ উইকেট পেয়েছেন ডেন পিটারসন।

এর আগে এলোমেলো আর বিশৃঙ্খল ব্যাটিংয়ের পসরা সাজিয়ে ৪ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। চট্টগ্রামের ব্যাটিংস্বর্গে আজও নাস্তানাবুদ হয়েই চলেছেন দেশের ক্রিকেটাররা। মুমিনুল হক ৬ ও নাজমুল হোসেন শান্ত ৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন।

তবে টনি ডি জর্জি ও ভিয়ান মুল্ডারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ৬ উইকেটে সংগ্রহ করেছেন ৫৭৭ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা