× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

এটাই আমার শেষ ম্যাচ : চ্যাম্পিয়ন কোচ পিটার বাটলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১০:১৭ এএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ১১:৩০ এএম

পিটার জেমস বাটলার

পিটার জেমস বাটলার

ফের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বুধবার রাতেও হলো বিজয়ের উৎসব। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন দেশের মেয়েরা। ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ। ২০২২ সালে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে এ মাঠেই নেপালকে ৩-১ ব্যবধানে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। বুধবার রচিত হলো আরেক ইতিহাস। নেপালের মাটিতেই এলো টানা দ্বিতীয় নারী সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি।

কোচ গোলাম রব্বানী ছোটনের হাত ধরে অর্জিত শ্রেষ্ঠত্ব দুই বছর পর অক্ষুণ্ন থাকল পিটার জেমস বাটলারের কোচিংয়ে। কিন্তু শিরোপা জয়ের পর উৎসব আর উদ্‌যাপনের মধ্যে স্পষ্ট দ্বন্দ্বের ঝাঁজ। দলের ভেতরের উত্তেজনা অদৃশ্য হয়ে রয়ে গেছে ছাইচাপা আগুনের মতো।

ট্রফি পেয়ে পুরো টিম ছবি তোলায় ছিল ব্যস্ত। কিন্তু ফটোসেশনে ছিলেন না কোচ পিটার বাটলার! মেয়েদের শিরোপা এনে দিয়েও ফ্রেমবন্দি হননি। কোচ দাঁড়িয়ে ছিলেন একটু দূরে। এ ছবিই বলে দিচ্ছে, দলের ভেতরে কোন্দলের স্রোত বইয়ে চলেছে শিরোপা সাফল্য ছাপিয়ে। মিশন শেষে কোচ পিটার বাটলারের কথার সুরেও মিলল তার আঁচ।

সবাই উৎসবে মাতোয়ারা। আপনি কেন উদ্‌যাপন থেকে দূরে? প্রশ্নটা করতেই বাটলার উগরে দেন নিজের মনের ভেতরে জমে থাকা অভিমান আর ক্ষোভ। দেন মেয়েদের দলের দায়িত্ব ছেড়ে দেওয়ার আভাস, ‘এ ট্রফি মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদ্‌যাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ। এখন সংবাদ সম্মেলন আছে, আমাকে যেতে দিন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা