প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ০৫:০৮ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ০৫:১৯ এএম
শিরোপা নিয়ে উৎসবে মেতেছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন কন্যারা
নারী সাফ চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনা খাতুনরা। এ নিয়ে টানা দুটি শিরোপা জিতল লাল সবুজের মেয়েরা।
বুধবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। খেলার দ্বিতীয়ার্ধেই হয়েছে তিনটি গোল। মিডফিল্ডার মনিকা চাকমার এনে দেওয়া লিডের পর নেপালকে সমতায় ফেরান আমিশা কারকি। এরপর জয়সূচক গোল করেন ঋতুপর্ণা চাকমা।
সর্বশেষ সাফের ফাইনালেও উঠেছিল এই দুই দল। সেবার নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পথে এবারও অপরাজিত পিটার জেমস বাটলারের শিষ্যরা। সব মিলিয়ে সাফে টানা ৯ ম্যাচে অপরাজিত লাল সবুজের জার্সিধারীরা। দেখে নেওয়া যাক- কে কত সালে চ্যাম্পিয়ন হয়েছে
রোল অব অনার
| সাল | চ্যাম্পিয়ন | রানার-আপ | সেরা ফুটবলার |
| ২০১০ | ভারত | নেপাল | বালা দেবী (ভারত) |
| ২০১২ | ভারত | নেপাল | ইউমনাম কমলা দেবী (ভারত) |
| ২০১৪ | ভারত | নেপাল | সাবিনা খাতুন (বাংলাদেশ) |
| ২০১৬ | ভারত | বাংলাদেশ | ইন্দুমাথি কাথিরেসান (ভারত) |
| ২০১৯ | ভারত | নেপাল | গ্রেস দঙ্গমেই (ভারত) |
| ২০২২ | বাংলাদেশ | নেপাল | সাবিনা খাতুন (বাংলাদেশ) |
| ২০২৪ | বাংলাদেশ | নেপাল | ঋতুপর্ণা চাকমা (বাংলাদেশ) |