× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফজয়ী মেয়েদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে চায় বাফুফে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ২৩:০৯ পিএম

সাফজয়ী মেয়েদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে চায় বাফুফে

টানা দ্বিতীয়বার নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত আসরে প্রথমবারের মত শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়েছিলেন সাবিনা খাতুন-কৃষ্ণা রানী ও সানজিদা আক্তাররা। এবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলার বাঘিনীরা। এবার বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল ফুটবলের এই সফলতা উদযাপন করতে ছাদ খোলা বাসের ব্যবস্থা করতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন।  

বর্তমানে দক্ষিণ কোরিয়ায় এএফসির অনুষ্ঠানে অবস্থান করছেন তাবিথ। সেখান থেকেই ছাদখোলা বাসের বিষয়ে একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘আমরা চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। সময়টাও খুবই কম। অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি। ’এছাড়া তাবিথ তার ভেরিফাইড ফেসবুক পেজে মেয়েদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!’ 

আরও লিখেছেন, ‘নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত। নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে, যে কোনো প্রতিকূলতা জয়ে এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে। ’

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা ১৫মিনিটে ঢাকায় ট্রফি নিয়ে ফেরার কথা সাবিনা-তহুরাদের। এখন দেখার অপেক্ষা ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করতে পারে কিনা তারা!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা