× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধিনায়কত্ব ইস্যু

শান্তর সঙ্গে আলোচনা করতে চট্টগ্রাম যাচ্ছেন ফারুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৭:১৩ পিএম

শান্তর নেতৃত্ব নিয়ে আলোচনা দুদিনের মাঝে আলোচনা সারতে চায় বিসিবি— সংগৃহীক ছবি

শান্তর নেতৃত্ব নিয়ে আলোচনা দুদিনের মাঝে আলোচনা সারতে চায় বিসিবি— সংগৃহীক ছবি

বাংলাদেশ দলে কোচিংয়ের পর পরিবর্তন আসতে চলছে অধিনায়কত্বেও। তিন ফরম্যাটের নেতৃত্বে থাকা নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তিনি অধিনায়ক হিসেবে থাকতে চান না। বিসিবিকে নিজের সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন বলে খবর। তবে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। আজ বুধবার মিরপুরে বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছেন, দ্রুতই সিদ্ধান্ত জানাবেন তারা। চট্টগ্রাম টেস্ট চলাকালীন শান্তর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।

বোর্ড সভাপতি গত কয়েকদিন ছিলেন দেশের বাইরে। দেশে ফেরার পর মঙ্গলবার বোর্ডসভা হওয়ার কথা রয়েছে আছে। কিন্তু তার আগেই নেতৃত্ব ইস্যুতে আসা সমস্যা সমাধান করতে চায় বিসিবি। বোর্ড চাচ্ছে, অধিনায়ক হিসেবে শান্তই থাকুক। তবে তিনি যে নেতৃত্ব ছাড়তে চান, এমন কিছু আনুষ্ঠানিকভাবে জানলেও নেপথ্যে কারণ খুঁজতে চান বোর্ড সভাপতি।

মিরপুরে ফারুক আহমেদ আজ বলেছেন খুব দ্রুতই তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, ‘যদি কোন ক্রিকেটার মনে করেন যে তার দায়িত্ব সে চালিয়ে নিতে পারছে না। সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো শান্তর যে ব্যাপারটা সেটা আমিও শুনেছি। কিন্তু এর পেছনে কোন কারণ আছে কি না, কেন করতে চাচ্ছে এগুলো খুঁজে বের করাটা খুব জরুরি। ওগুলো নিয়ে শান্তর সঙ্গে কথা বলব। আজকে আমি চট্টগ্রামে যাব কাল, পরশুর মধ্যে কোচ, অধিনায়কের সঙ্গে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারবো।’

শান্তর নেতৃত্ব অনিহা আসার কয়েকটি কারণ হতে পারে। এর মাঝে অন্যতম তার ব্যাটে রান না থাকা। অধিনায়ক শান্তর পারফরম্যান্স মোটেই ভালো যাচ্ছে না। সবশেষ খেলা ৩২ ইনিংসে হাফসেঞ্চুরি  পেয়েছেন মাত্র একটি। টেস্টে ছায়া হয়ে থাকা শান্ত অন্য দুই সংস্করণেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না। প্রত্যাশা অনুযায়ী ফল না আসার কারণেই এমন সিদ্ধান্ত। বোর্ড সভাপতিও পেছনের কারণ শুনতে চান শান্তর মুখেই, ‘যেটা হলো কেউ কোন দায়িত্ব করতে না চাইলে সে বললো পারবো না, আমরা বললাম ওকে ধন্যবাদ। এটা সমাধান না। আমাদের পেছনের কারণ জানতে হবে।  আমি তো পত্রিকা পড়ে কোন সিদ্ধান্ত নিতে পারবো না। এই মুহূর্তে ওর সঙ্গে সেইভাবে কোন কথা হয়নি।’

শান্ত শেষ অবধি যদি নেতৃত্ব ছেড়ে দেয় তবে তিন ফরম্যাটে দুই বা তিনজন হতে পারেন ক্যাপ্টেন। শান্ত যুগ শেষের পর বিসিবি হয়ত এক অধিনায়কের পথ থেকে উল্টো হাঁটবে। সেক্ষেত্রে বাংলাদেশ দলের নেতৃত্বে দেখা যেতে পারে একাধিক জনকে। কোনো এক ফরম্যাটে শান্তকেও রেখে দিতে পারে টাইগার ক্রিকেট বোর্ড। সেই দুই বা তিনের মাঝে সবার ওপরের দিকে থাকবেন মেহেদী হাসান মিরাজ। টুকটাক ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা থাকা লিটন দাসও থাকছেন তালিকায়। তাসকিনও হতে পারেন টাইগারদের কোনো এক ফরম্যাটের কাণ্ডারি। এখন অপেক্ষা আনুষ্ঠানিক সিদ্ধান্তের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা