× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাইজুলের ফাইফারের পর ৪০০ পেরিয়েছে প্রোটিয়াদের রান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১২:৩৮ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৩:৫১ পিএম

তাইজুলের ফাইফারের পর ৪০০ পেরিয়েছে প্রোটিয়াদের রান

বোলার তাইজুল ইসলামের হাত ধরে অবশেষে একটা সেশনে সমানতালে লড়তে পারল বাংলাদেশ। দিনের প্রথম ঘণ্টা যদিও ছিল দক্ষিণ আফ্রিকার, পরের ঘণ্টায় অবশ্য ঘুরে দাঁড়ায় নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। আগের দিনটা দারুণ কাটানোর সৌজন্যে অবশ্য এখনও শক্ত অবস্থানেই প্রোটিয়ারা। দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির সময় দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৪১৩।

আজকের সকালের সেশনে ২৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ও ডেভিড বেডিংহ্যামের ব্যাটে দিনের শুরুটা ভালো করেছিলেন সফরকারীরা। প্রথম ঘণ্টায় কোনো উইকেট না হারিয়ে রান ওঠে ৫৯। বেডিংহ্যামকে ৫৯ রানে বোল্ড করে শতরানের জুটি ভাঙেন তাইজুল। এরপর আরও ২টি উইকেট ধরা দেয় দ্রুত। টনি ডি জর্জির ইনিংস থামে ১৭৭ রানে। আগের টেস্টের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনাকে এবার শূন্যতে থামান বাঁ হাতি এ স্পিনার।

প্রোটিয়াদের ৫ উইকেটের সবকটিই নেন তাইজুল। আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ ৩১ ওভার বোলিং করেও উইকেট পাননি। রায়ান রিকেলটন ক্রিজে আছেন ১১ রান নিয়ে, ১২ রানে ভিয়ান মুল্ডার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা