× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিএল

মজিদের সেঞ্চুরি, ফিফটি নাঈমের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৮:১৩ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৯:৫৬ পিএম

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩তম সেঞ্চুরি হাঁকান আবদুল মজিদ; ছবি : সংগৃহীত

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩তম সেঞ্চুরি হাঁকান আবদুল মজিদ; ছবি : সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন বরিশাল বিভাগের ওপেনার আবদুল মজিদ। মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তার সেঞ্চুরির দিনে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ ড্র হয়েছে। বিকেএসপিতে রংপুর বিভাগ ও ঢাকা বিভাগের ম্যাচটিও ড্র হয়েছে। ব্যাট হাতে ফিফটির দেখা পেয়েছেন রংপুরের অভিজ্ঞ ব্যাটার নাঈম ইসলাম।


গতকাল ম্যাচের চতুর্থ দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩তম সেঞ্চুরি হাঁকান মজিদ। তবে ২৫৫ বলে তার ১৫ চারে ১৩৪ রানের ইনিংসে বাধ টানে পেশির টান। তার সতীর্থ সালমান হোসেন করেন ৭৩ রান। বরিশাল প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৮৭ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। এর আগে খুলনা তাদের একমাত্র ইনিংসে ৯ উইকেটে ৪০৮ রান করেছিল।

বিকেএসপিতে ঢাকা বিভাগের বিপক্ষে ২ উইকেটে ২৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা রংপুর দ্বিতীয় ইনিংসে ১০১ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। ২৪৬ বলে সর্বোচ্চ ৭৫ রান করেন অভিজ্ঞ নাঈম ইসলাম। রংপুর প্রথম ইনিংসে করেছিল ২৫৩ রান। ঢাকা বিভাগ একমাত্র ইনিংসে করে ৩২৭ রান।


এনসিএলে দ্বিতীয় রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে টানা দুই জয় পাওয়া ঢাকা মহানগর। একটি করে জয়-ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রংপুর। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে তিনে সিলেট।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা