× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২২ সাফ চ্যাম্পিয়নশিপের সুখস্মৃতি মনে করিয়ে দিলেন সানজিদা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৭:০৭ পিএম

২০২২ সাফ চ্যাম্পিয়নশিপের সুখস্মৃতি মনে করিয়ে দিলেন সানজিদা

আরেকটি মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ বাংলাদেশের মেয়েদের। গতবারের ফাইনালের প্রতিদ্বন্দ্বী নেপালকে এবারও শিরোপার মঞ্চে পেয়েছে তারা। ফাইনালের আগে ২০২২ সালের সুখস্মৃতি স্মরণ করেছেন সানজিদা আক্তার। প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের গৌরব অর্জনে সানজিদাদের সংবর্ধনা দেয় বাফুফে। ছাদখোলা বাসে রাজধানী প্রদক্ষিণ করেছিলেন তারা। 

বাফুফের সংবর্ধনা এবং ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণে সানজিদার একটি ফেসবুক পোস্টও বেশ কাজ করেছিল। তিনি এবারও সাফের ফাইনালের আগে সেই কথা মনে করিয়ে দিলেন। পাশাপাশি আগের আসরের সাফল্যের পুনরাবৃত্তির আশা করছেন। 

আগামীকাল বুধবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের মুখোমুখির আগে ফেসবুক পেজে সানিজদা লিখেছেন, ‘২০২২ সালে ছাদখোলা বাসে উদ্‌যাপন করার এই দৃশ্য দেখাটা দেশবাসীর জন্য যেমন ছিল প্রথম, আমাদের জন্যও ছিল অসাধারণ এক অনুভূতি। আমাদের আবেগকে সম্মান দেখিয়ে রাতারাতি যে আয়োজন করা হয়েছিল, একইসাথে তপ্ত রোদে দেশের ফুটবলপ্রেমী মানুষ রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকার দৃশ্য আমাদেরকে আন্দোলিত করেছে।'

এবারও একই স্মৃতি ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের, ‘আগেরবার যেটি ছিল প্রথমবার অর্জনের চেষ্টা, সেটিই এবার ধরে রাখার মিশন। দায়িত্ব বেড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাজই এটা। স্বাগতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের মাঠ, আবার সেই প্রতিপক্ষের চেনা দর্শকদের সামনে আমরা খেলতে যাচ্ছি। অবশ্যই সেটি আমাদের জন্য চ্যালেঞ্জের। তবে আমরা সদা আত্মবিশ্বাসী ও দেশমাতৃকার নিকট প্রতিজ্ঞাবদ্ধ।’

সানজিদা আরও একবার সাফ জিততে চাইছেন। ফেসবুকে সেই আশার কথা শুনিয়েছেন তিনি, ‘দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডের প্রেরণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধারে রাখার মিশন ও দেশবাসীকে আরেকবার উদ্‌যাপনের উপলক্ষ্য হতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা