× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম টেস্ট

স্টাবসকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৬:৫১ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৭:০৯ পিএম

স্টাবসকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল

প্রায় দুই সেশন দাপট দেখিয়ে খেলেছেন ট্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জি। প্রোটিয়াদের বড় সংগ্রহের ভিত গড়তে দুজনেই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিও তুলে নেন। দ্বিতীয় উইকেটে দুইশ ছাড়ানো সেই জুটি বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিকদের হতাশা বাড়াচ্ছিলেন। শেষ বিকালে এসে স্টাবসকে ফিরিয়ে ২০১ রানের জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের ওভারেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া স্টাবস তাইজুলের ঘূর্ণিতে পুরোপুরি পরাস্ত হয়েছেন। ব্যাক ফুটে খেলার চেষ্টা করতে গেলে বল নিচু হয়ে সরাসরি আঘাত স্টাম্পে। তাতে ১৯৮ বলে ১০৬ রানে বোল্ড হয়ে ফিরেছেন স্টাবস।  এর আগে প্রথম উইকেটটিও নিয়েছিলেন তাইজুল। এখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২৭৪ রান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা