× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিএল

সিলেটের প্রথম জয়, আশিকুরের শতক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ২০:০৪ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ২০:১৮ পিএম

দুই ইনিংসে তিনটি করে উইকেট শিকার করে ম্যাচসেরা সিলেটের পেসার রেজাউর রহমান রেজা। ফাইল ছবি

দুই ইনিংসে তিনটি করে উইকেট শিকার করে ম্যাচসেরা সিলেটের পেসার রেজাউর রহমান রেজা। ফাইল ছবি

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট বিভাগ। আজ সোমবার (২৮ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর মাঠে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৬ উইকেটে হারিয়েছে জাকির হাসানের দল। খুলনায় আরেক ম্যাচে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের চেয়ে ৩৮০ রানে পিছিয়ে আছে বরিশাল বিভাগ। আর বিকেএসপিতে ঢাকা বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে পিছিয়ে আছে রংপুর বিভাগ।

সিলেট বনাম চট্টগ্রাম

চট্টগ্রামের দেওয়া ২২০ রানের লক্ষ্যে ২ উইকেটে ১৩০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল সিলেট। আজ সোমবার আরও ২ উইকেট হারালেও পিনাক ঘোষের অপরাজিত ফিফটিতে (৬২*) প্রথম সেশনেই লিগের প্রথম জয় তুলে নেয়। এনসিএলে প্রথম রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের সঙ্গে ড্র করেছিল সিলেট।

এর আগে সিলেটের বোলারদের দাপুটে বোলিংয়ে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয় চট্টগ্রাম। এরপর ব্যাটিংয়ে নেমে সিলেটও ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায়। ৪৬ রানে এগিয়ে থেকে চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছিল ১৭৩ রানে। ম্যাচসেরার পুরস্কার উঠেছে রেজাউর রহমান রাজার হাতে। দুই ইনিংসে তিনটি করে উইকেট নেন সিলেটের এই পেসার।

 

খুলনা বনাম বরিশাল

শেখ আবু নাসের স্টেডিয়ামে গতকাল ১ উইকেটে ১৩০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৪০৮ রানে করে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা বিভাগ। এনামুল হক বিজয় ৯৫, সৌম্য সরকার ৬৩, অমিত মজুমদার ৬৭ ও শেখ মাহেদি হাসান ৬৩ রান করেন। জবাবে বরিশালের দুই ওপেনার ইফতেখার হোসেন ইফতি (১৮*) ও আব্দুল মজিদের (৯) ব্যাটে বিনা উইকেটে ২৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছেন।

 

ঢাকা বনাম রংপুর

বিকেএসপির চার নম্বর মাঠে প্রথম ইনিংসে রংপুর বিভাগের ২৫৩ রানের জবাবে ১ উইকেটে ৭০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ঢাকা। গতকাল ১৮৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরিতে (১২৯) প্রথম ইনিংসে ৩২৭ রান করে ঢাকা। এরপর দুই উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে রংপুর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা