প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৯:২১ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৯:৩০ পিএম
এরিক টেন হাগ ও রুদ ফন নিস্টলরয়
গত মৌসুমটা যারপরনাই বাজে কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করেছে তারা পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থেকে। যে কারণে চ্যাম্পিয়নস লিগে খেলার কথা স্বপ্নেও ভাবেনি রেড ডেভিলরা। যদিও ইউরোপা লিগে জায়গা পেয়েছে, তবে সেও এফএ কাপ জয়ের সুবাদে। নতুবা ইউরোপের ক্লাব ফুটবলের দ্বিতীয় সারির টুর্নামেন্টেও জায়গা হতো না ওল্ড ট্রাফোর্ডের। ঘরোয়া শিরোপা জিতেই ম্যানই’তে চাকরিটা ধরে রেখেছিলেন প্রধান কোচ এরিক টেন হাগ। তাকে নিয়ে নতুন দিনের স্বপ্নও দেখেছিল ম্যানইউ। তবে মাঠে বাজে পারফরম্যান্সের কারণে সময়টা কিছুতেই ভালো যাচ্ছিল না কোচের। চাপ হয়ে পড়েছিল তার নিত্য সঙ্গী। রবিবার রাতে লিগ ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে ২-১ গোলের হারের পর চাকরিটা হারালেন টেন হাগ।
দুঃসময় কিছুতেই পিছু না ছাড়ায় কিছুতেই চাপমুক্ত হতে পারছিলেন না এরিক টেন হাগ। এ কারণে দাবি উঠেছিল তাকে চাকরিচ্যুত করার। শেষ অবধি সমর্থকদের চাওয়াটাই পূরণ হলো। এ ডাচ কোচকে বরখাস্ত করেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। ইংলিশ জায়ান্ট ক্লাবটির আপদকালীন কোচের দায়িত্ব পেয়েছেন আরেক ডাচ কোচ- টেন হাগের সহকারী ও ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড রুদ ফন নিস্টলরয়।
ম্যানচেস্টারের এ ক্লাবের প্রধান কোচের পদ থেকে টেন হাগকে সরিয়ে দিয়ে ইউনাইটেড কর্তৃপক্ষ ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘এরিক টেন হাগ ম্যানচেস্টার ইউনাইটেডে ছেলেদের মূল দলের কোচের দায়িত্ব ছেড়েছেন। নিজের মেয়াদে যা কিছু করেছেন সেজন্য আমরা এরিকের কাছে কৃতজ্ঞ এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। রুদ ফন নিস্টলরয় অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নেবেন। বর্তমান কোচিং দল তার সঙ্গে থাকবে এবং এই সময়ের মধ্যে স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে।’

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় আজ সকালে খারাপ খবরটি আসে টেন হাগের কাছে। ওয়েস্ট হামের কাছে হারের তেতো স্বাদ হজম করে লিগ টেবিলে ১৪ নম্বরে অবনতি হয়েছে ইউনাইটেডের। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ৯ ম্যাচ খেলে জয়ের দেখা পেয়েছে মাত্র তিনটিতে। বিপরীতে চার ম্যাচে হেরেছে দলটি। পয়েন্ট ভাগাভাগি করেছে বাকি দুই ম্যাচে। প্রিমিয়ার লিগে প্রথম ৯ ম্যাচ খেলার পর পয়েন্ট তালিকায় নিজেদের ইতিহাসে এ তাদের দ্বিতীয় সর্বনিম্ন বাজে অবস্থান। ইউরোপে দ্বিতীয় সারির ক্লাব টুর্নামেন্টে ইউরোপা লিগেও ধুঁকছে ম্যানইউ। ৩৬ দলের মধ্যে তারা রয়েছে ২১তম স্থানে।