× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৪

ঠান্ডা মাথায় নেপালকে হারাতে চান আফঈদা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৮:৪৩ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৮:৪৬ পিএম

ঠান্ডা মাথায় নেপালকে হারাতে চান আফঈদা। ছবি : সংগৃহীত

ঠান্ডা মাথায় নেপালকে হারাতে চান আফঈদা। ছবি : সংগৃহীত

নারী ফুটবলের বয়সভিত্তিক দল থেকেই মোটামুটি নজরে আফঈদা খন্দকার। চলতি বছর ঘরের মাঠে অনুর্ধ্ব-২০ সাফ টুর্নামেন্ট খেলে আসেন আলোচনায়। তারই ধারাবাহিকতায় জাতীয় ফুটবল দলের জার্সিটাও গায়ে চাপিয়েছেন তিনি। এবার তো প্রথমবারের মতো সিনিয়র সাফ খেলতে গেছেন নেপালে। দল পৌঁছেছে ফাইনালে। দলের এই সাফল্য যাত্রায় দারুণ অবদান আফঈদার। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম গোলটিও পেয়েছেন দীর্ঘদেহী এই ডিফেন্ডার। এবার ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জয়ে চোখ সাতক্ষীরার এই মেয়ের।

ফাইনালের আগে সোমবার সংবাদমাধ্যমকে আফঈদা বলেছেন, ‘সব টিমই মোটামুটি ভালোই খেলেছে। আমরা যাদের সাথে খেলেছি ভুটান, পাকিস্তান এছাড়া ভারত সকলেই আগের চাইতে অনেক উন্নতি করেছে। নেপালের সঙ্গে এবারের আসরে আমরা এখনও খেলিনি। তাদের বিপক্ষে আমরা ফাইনাল খেলবো। তারা ফাইনালে ভালোই খেলবে সে প্রস্তুতি নিয়েই আমরা মাঠে নামবো। নেপালের সঙ্গে এর আগে আমরা খেলছি। এশিয়ান কাপে খেলেছি। বাংলাদেশেও খেলেছি। সেখানে সাবিত্রা আপুও ছিলেন। তাকে আমরা ধরে খেলেছি। এবারও আগের মতই ঠান্ডা মাথায় আমরা খেলবো। মাঠের ভেতরে দর্শক থাকবে। সেখানে মাথা গরম করা যাবে না। ঠান্ডা মাথায় খেলতে হবে।’

ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে রেডকার্ড দেখেন রেখা। ফাইনালে তার না থাকায় কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। এ নিয়ে আফঈদার ভাষ্য, ‘এটা আমাদের জন্য একটা স্বস্তির বিষয়। রেখা লাল কার্ড দেখেছে তিনি না থাকাটা আমাদের জন্য একটু বাড়তি সুবিধাই। আমরা মনে করবো নেপালের সাপোর্টারার আমাদের সাপোর্টার। এটা চাপ নেওয়ার কোনও বিষয় না।’

ফাইনাল জেতা নিয়ে আফঈদা আরও বলেন, ‘ইতিহাস আমাদের দলের আপুরা গত আসরেই রচনা করেছেন। এবার সেটা ধরে রাখার পালা। আমরা অবশ্যই নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবো। দেশবাসী যেন আমাদের জন্য দোয়া করে। তারা সবসময়ই আমাদের জন্য দোয়া করে। সেই দোয়া যেন অব্যাহত থাকে। আমরা ইনশাল্লাহ ট্রফি নিয়েই দেশে ফিরবো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা