× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম টেস্টের দলে আরেক পরিবর্তন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৭:৩৭ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১৮:০৯ পিএম

ব্যাটিং অনুশীলনের সময় ধাক্কা খেয়ে অস্বস্তিতে ভোগেন জাকের, সেরে উঠতে বেশ সময় লাগবে, তাই তিনি নেই চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে— সংগৃহীত ছবি

ব্যাটিং অনুশীলনের সময় ধাক্কা খেয়ে অস্বস্তিতে ভোগেন জাকের, সেরে উঠতে বেশ সময় লাগবে, তাই তিনি নেই চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে— সংগৃহীত ছবি

মিরপুর টেস্টে বাংলাদেশ যে দল নিয়ে খেলেছিল, তার থেকে একটি জায়গা পরিবর্তন রেখেছিল। চট্টগ্রাম টেস্টে তাসকিন আহমেদের বদলে জায়গা করে নিয়েছিল পেসার খালেদ আহমেদ। এবার আরেকটি পরিবর্তন। অনুশীলনের সময় কনকাশনের শিকার হয়ে ছিটকে গেছেন জাকের আলী অনিক। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অংকন।

সোমবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। ২৫ বর্ষী অংকন এখনও সাদা পোশাকের অভিষেকের অপেক্ষায় আছেন। ছিটকে যাওয়া জাকেরের অভিষেক হয়েছিল মিরপুর টেস্টে। সেখানে তিনি প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসের দারুণ এক জুটির সঙ্গী হয়েছিলেন। লাল বলের ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখাও। তবে গতকাল কনকাশন হন জাকের। ব্যাটিং অনুশীলনের সময় ধাক্কা খেয়ে অস্বস্তিতে ভোগেন জাকের। যা সারতে বেশ খানিকটা সময় লাগবে বলে জানিয়েছে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান।

মিরপুর টেস্টে ব্যাটিং না বোলিং, কোনো বিভাগেই ভালো করতে পারেনি বাংলাদেশ। স্পিনারদের স্বর্গরাজ্য হয়ে ওঠা শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তাই এসেছে বড় হার। ব্যাটিংয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ ৭ উইকেটের হারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়েছে।

চট্টগ্রামে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় টেস্টে তথা সিরিজ বাঁচানোর ম্যাচে ভুল শুধরাতে চান। সেই লক্ষ্যেই পরিকল্পনা আটছেন টিম টাইগার্স, অনুশীলনেও ঘাম ঝড়াচ্ছেন। নাজমুল হোসেন শান্তদের চাওয়া, সাগরিকায় ২৯ তারিখের টেস্টে লড়াই এবং সিরিজে সমতায় ফেরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা