× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমার্জিং এশিয়া কাপ

আফগানিস্তানের ঘরে প্রথম আন্তর্জাতিক শিরোপা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ০১:১৩ এএম

আফগানিস্তানের ঘরে প্রথম আন্তর্জাতিক শিরোপা

ক্রিকেট অনুরাগীদের চমকে দিয়ে ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের এ টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে আফগানরা। এটি দেশটির ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা।

আজ রবিবার রাতে ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৩ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ছন্দে থাকা সেদিকুল্লাহ আতালের হাফসেঞ্চুরিতে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। লঙ্কানদের হৃদয় ভেঙে ছিনিয়ে নেয় শিরোপা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা