এনসিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ২০:২০ পিএম
ফাইল ছবি
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আগের দিনই মারুফ মৃধার আগুনে বোলিংয়ে মাত্র ৭৭ রানে গুটিয়ে গিয়েছিল রাজশাহী বিভাগ। ঢাকা মেট্রোর এই তরুণ পেসার অভিষেকেই পান ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে রাজশাহী বিভাগের ইনিংসে ধস নামিয়েছেন রাকিবুল হাসান। বাঁহাতি এই স্পিনার একাই নিয়েছেন ৮ উইকেট। আর তাতেই ১০ উইকেটের বড় জয় নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
রবিবার (২৭ অক্টোবর) বিকেএসপির ৪ নম্বর মাঠে রাজশাহীর
৭৭ রানের জবাবে ৫ উইকেটে ১৩৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল ঢাকা মেট্রো।
সেখান থেকে শামসুর রহমান শুভর ৬৪ ও আবু হায়দার রনির অপরাজিত ৪৩ রানে অলআউট হওয়ার আগে
২৩৩ রান করে মেট্রো। ১৫৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে
ওপেনিং জুটিতেই ১০১ রান তুলে ফেলেছিল রাজশাহী। কিন্তু রাকিবুলের ক্যারিয়ার সেরা ৮/৫৬
বোলিং স্পেলে শেষ পর্যন্ত ১৬৬ রানে গুটিয়ে যায় রাজশাহী। দলটির হয়ে সর্বোচ্চ ৭৮ রানের
ইনিংস খেলেছেন সাব্বির। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম আউট হয়েছেন ২১ রান করে। আর
২৪ রানের ইনিংস খেলেছেন প্রিতম কুমার।
এরপর মাত্র ১১ রানের লক্ষ্য ২.১ ওভারেই
পেরিয়ে যায় মেট্রো। ফলে মাত্র ২ দিনেই জয়ের মুখ দেখল দলটি। আনিসুল ইসলাম ১৩ ও তাহজিবুল
১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন রাকিবুল। গত আসরের শিরোপাজয়ীদের
এটি টানা দ্বিতীয় জয়।