প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৭:১৭ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৯:৪০ পিএম
আগামী মাসে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় উইকেটরক্ষক-ব্যাটারকে আগামী দিনের জন্য বেছে নিয়েছে পিসিবি। রিজওয়ানের অধিনায়কত্বে সিরিজে ডাক পেয়েছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টে দলের বাইরে ছিলেন তারা।
আজ রবিবার এক বিবৃতিতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একই দিন কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তানি ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বোর্ড। ফখর জামান ও ইমাম উল হক কোনো সফরের দলেই সুযোগ পাননি এবং কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন তারা। ফখরের বাদ পড়ার কারণ হিসেবে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ জনিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টের দলে বাবরকে রাখা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বোর্ডের সমালোচনা করেছিলেন ফখর। এ কারণেই তার কপাল পুড়েছে।
টেস্ট থেকে বাদ পড়েও বাবর আছেন চুক্তির ‘এ’ শ্রেণিতে। একই শ্রেণিতে আছেন শুধু রিজওয়ান। এক ধাপ নিচে নেমে গেছেন পেসার শাহিন আফ্রিদি। বি শ্রেণিতে আছেন টেস্ট অধিনায়ক শান মাসুদও। এ ছাড়া একই শ্রেণিতে আছেন নাসিম শাহও।
পিসিবি জানিয়েছে, পিসিবি অদলবদল নীতি অনুসরণ করে ঘরোয়া পারফরমারদের সুযোগ দিচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরু ৪ নভেম্বর, শেষ ১৮ নভেম্বর। জিম্বাবুয়ে সিরিজ শুরু ২৪ নভেম্বর, শেষ ৫ ডিসেম্বর।
অস্ট্রেলিয়া সফর (নভেম্বর ৪-১৮)
ওয়ানডে স্কোয়াড: আমির জামাল, আবদুল্লাহ শফিক, আরাফাত মিনহাস, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা ও শাহীন শাহ আফ্রিদি।
টি-টোয়েন্টি স্কোয়াড: আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম ও উসমান খান।
জিম্বাবুয়ে সফর (২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর)
ওয়ানডে স্কোয়াড: আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহনওয়াজ দাহানি ও তৈয়ব তাহির।
টি-টোয়েন্টি স্কোয়াড: আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা, সুফিয়ান মোকিম, তৈয়ব তাহির ও উসমান খান।