× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে ৪ দিন হাসপাতালে ছিলেন রোনালদোর গার্লফ্রেন্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৫:২১ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৬:৩১ পিএম

যে কারণে ৪ দিন হাসপাতালে ছিলেন রোনালদোর গার্লফ্রেন্ড

রোগে ভুগছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। যে কারণে চারদিন হাসপাতালে কাটাতে হয়েছে তাকে। নিবিড় পরিচর্যা শেষে এখন তার অবস্থা কিছুটা ভালো।

সৌদি-জার্মান স্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন জর্জিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল লেখেন, ‘অবশেষে বাসায় ফিরলাম। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চারদিন হাসপাতালে ছিলাম।’

এখন যে কিছুটা সুস্থ, সেই কথাও জানিয়েছেন রোনালদোর গার্লফ্রেন্ড। তিনি লিখেছেন, ‘এখন অনেকটাই ভালো, পরিবারের সঙ্গে বাসাতেই রিকভারি চলছে। তারা (হাসপাতাল) আমার দারুণ যত্ন নিয়েছে, কৃতজ্ঞতা।’

২০২২ সালের ডিসেম্বরে ইউরোপ অধ্যায়কে বিদায় জানিয়ে সৌদি আরবে পা রাখেন রোনালদো। তার পাশাপাশি পরিবারও ইউরোপ ছেড়ে এশিয়ার দেশটিতে বসবাস শুরু করে। সন্তানসহ জর্জিনাও রয়েছেন তার সঙ্গে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা