× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ার্নারের ওপর থাকছে না নেতৃত্বের নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১১:৫০ এএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১১:৫৯ এএম

বিগ ব্যাশে নেতৃত্ব দিতে বাধা থাকছে না ওয়ার্নারের। সংগৃহীত ছবি

বিগ ব্যাশে নেতৃত্ব দিতে বাধা থাকছে না ওয়ার্নারের। সংগৃহীত ছবি

ডেভিড ওয়ার্নারের ওপর থেকে আজীবন নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এতে ঘরোয়া টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের সিডনি থান্ডারকে নেতৃত্ব দিতে কোনো সমস্যা থাকছে না। তিন সদস্যের একটি স্বাধীন প্যানেল তার মামলা বিবেচনা করে এ রায় দিয়েছেন।

ওয়ার্নারের আচরণে সন্তষ্ট হয়েই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে রিভিউ প্যানেল। এক বিবৃতিতে রিভিউ প্যানেল আজ বলেছে, ‘তার উত্তরে অনুশোচনা ছিল। তিনি অনেক সম্মানের সঙ্গে কথা বলেছেন। যে বিষয়বস্তু উপস্থাপন করেছেন, তা রিভিউ প্যানেলকে খুশি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা সর্বসম্মতিক্রমে স্বীকৃত হয়েছে যে তিনি তার জায়গায় সৎ থেকে দায়ভার স্বীকার করেছেন। তিনি তার কৃতকর্মের জন্য অনেক অনুতপ্ত। নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে ওয়ার্নারের আচরণ চমৎকার ছিল। উদাহরণস্বরূপ, তিনি আর কাউকে স্লেজিং করা বা কোনো দলকে খোঁচানোর চেষ্টা করবেন না।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে জড়িত থাকার প্রমাণ মেলায় ডেভিড ওয়ার্নারকে এক বছর নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওই সময় অস্ট্রেলিয়ান ক্রিকেটে আর কোনো দলকে কখনও নেতৃত্ব দিতে পারবেন না, এমন নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল। দীর্ঘ সাড়ে চার বছরের বেশি সময় পর সেই আজীবন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ওয়ার্নার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা