× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শন পোলকের চোখে শান্তদের ঘাটতি যেখানে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১১:১০ এএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১১:২৫ এএম

শন পোলকের চোখে শান্তদের ঘাটতি যেখানে

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ ছিল বাংলাদেশ। তার খেসারত দিতে হয়েছে ৭ উইকেটে ম্যাচ হেরে। টাইগারদের এমন পারফরম্যান্স ধারাবিবরণীর কক্ষে বসে দেখেছেন শন পোলক। দক্ষিণ আফ্রিকার সাবেক এ তারকা ক্রিকেটার জানিয়েছেন কোন কোন জায়গায় ঘাটতি আছে বাংলাদেশ দলের।

পোলক বলেন, ‘সত্যি কথা বলতে গেলে, বাংলাদেশের ক্ষেত্রে ব্যাটিংয়ের কথা বললে প্রথম ইনিংসে সাদমান যেভাবে আউট হলো, প্রথম উইকেটটা বেশ জরুরি ব্যাপার ছিল। মুমিনুল রাবাদার বিপক্ষে সংগ্রাম করল। আমি জানি না তাদের দলের পরিবেশ কেমন, তবে যখন আপনি মাঠে খেলতে নামছেন তখন আপনাকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ আমি আমার সেরা শটটা খেলতে পারিনি, তবে চেষ্টা করব যেন পরে আবারও এ ভুলটা না করি– এ রকম চিন্তাভাবনা দরকার তাদের। বিশেষ করে হোম কন্ডিশনে আপনাকে আরও ধারাবাহিক হতে হবে।’

উইকেট বুঝতে না পারা নিয়ে পোলক বলেন, ‘আসলে আমি অনেক টেস্ট ম্যাচ খেলেছি দক্ষিণ আফ্রিকায়। সেখানে খেলা অন্যভাবে এগিয়েছে। তবে এ পিচ দেখে আসলে মনে হয়নি যে এখানে আগে ব্যাট করা যাবে না। সঙ্গে মনে রাখতে হবে এইডেন মার্করাম আগে ব্যাট করতে চেয়েছেন। ফলে আমি এটাকে এভাবে দেখতে চাইনি। উইকেট থেকে হয়তো আরও ভালো কিছু প্রত্যাশা করা হয়েছিল। নতুন বল বাউন্স, টার্ন করেছে অনেক। উইকেট দিয়ে অত বেশি বিচার করতে চাই না আমি। এটা ভালো লক্ষণ নয়। কারণ আপনি সব সময় উইকেটের ওপর নির্ভর করতে পারেন না। হ্যাঁ, এখানে আপনি বেশি ম্যাচ খেলেন, দেখতে পারেন। তবে এটির কারণেই সমস্যা এমনটা আমি ভাবতে নারাজ।’

বাংলাদেশের একাদশ নির্বাচন নিয়ে পোলকের ভাষ্য, ‘আসলে ভেবেছিলাম তারা হয়তো দুই পেসার খেলাবে। তবে তাদের দুজন অফ স্পিনার দারুণ করেছে। তাইজুল ভালো করেছে অনেক। দুর্দান্ত বল করেছে। দারুণ কার্যকর ছিল সে। হয়তো তারা বাড়তি একজন পেসার খেলাতে পারত। এক পেসার খেলানোটা আসলে বেশ ঝুঁকির ব্যাপার। আমি হয়তোবা দুজন পেসার খেলাতাম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা