× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুশফিক-তাইজুল-রাবাদাকে বিশেষ সম্মাননা বিসিবির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২২:১৫ পিএম

মুশফিক-তাইজুল-রাবাদাকে বিশেষ সম্মাননা বিসিবির

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর টেস্টে জয়-পরাজয় পাশে সরিয়ে রাখলেও বিশেষ কারণে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই মাঠে দুই দলের তিন তারকা ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেছেন।

মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের পর দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তাইজুল ইসলাম। প্রোটিয়া পেসার কাগিগো রাবাদা টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট শিকার করেন। তাদের এই কীর্তিতে বিশেষ সম্মাননা জানিয়েছে বিসিবি। 

বৃহস্পতিবার ম্যাচ শেষে তাদের হাতে বিশেষ স্মারক তুলে দিয়েছে বিসিবি। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির নারী ক্রিকেট শাখার প্রধান হাবিবুল বাশার সুমন। তাইজুলের হাতে স্বীকৃতির ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার এবং বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। আর প্রোটিয়া পেসার কাগিগো রাবাদার হাতে স্মারক তুলে দেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা