× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফটি করে ফিরলেন তামিম, বিজয়ও সাজঘরে

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২ ১৪:০২ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২২ ১৪:২৭ পিএম

ফিফটি করে ফিরলেন তামিম, বিজয়ও সাজঘরে

ওয়ানডে ক্রিকেটে টাইগার অধিনায়ক তামিম ইকবাল গত ম্যাচেই জায়গা করে নিয়েছেন ৮ হাজার রানের ক্লাবে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। জিম্বাবুয়ের সঙ্গে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে এ কীর্তি গড়েন তামিম। ওই ম্যাচে খেলেছেন ৬২ রানের ইনিংস।

আজ দ্বিতীয় ওয়ানডেতেও বেশ ভালো শুরু করেছিলেন টাইগার অধিনায়ক। ৪৫ বল খেলে ফিফটি করেছেন। অবশ্য এর বেশি এগোতে পারেননি তিনি। 

টানাকা চিভাঙ্গার শর্ট বলে পুল করতে গিয়েছিলেন তামিম, পেছনের পায়ে ভর দিয়ে। তবে সেটি গেছে মিডউইকেটে থাকা তাকুদজোয়ানাশে কাইতানোর হাতে। ৪৫ বলে ৫০ রান করেই ফিরেছেন তামিম।

বাংলাদশ প্রথম উইকেট হারিয়েছে ৭১ রানে, খেলা হয়েছে ১১ ওভার।

তামিমের সঙ্গে ভালোই সঙ্গ দিচ্ছিলেন এনামুল হক বিজয়। তবে ২৫ বলে ২০ রান করে সাজঘরে ফিরেছেন তিনিও।

নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে এখন ব্যাট করছেন মুশফিকুর রহিম।

প্রবা/আরএমেএসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা