× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুর টেস্ট

মিরাজের সেঞ্চুরি মিস, ১০৬ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ১২:৪২ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ১২:৫৩ পিএম

সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মেহেদি হাসান মিরাজ; ছবি: আ. ই. আলীম

সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মেহেদি হাসান মিরাজ; ছবি: আ. ই. আলীম

মিরপুর টেস্টে ইনিংস হারের শঙ্কা উড়িয়ে ৮১ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ক্রিজে মেহেদি হাসান মিরাজ থাকায় লিডটা যতদূর টেনে নেওয়া যায়, সেটাই ছিল লক্ষ্য। কিন্তু চতুর্থ দিনের সকালটা আর নিজেদের করতে পারেনি স্বাগতিকরা। কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ে স্কোরবোর্ডে ২৪ রান যোগ করতেই বাকি ৩ উইকেট হারিয়ে অলআউট হয়েছে বাংলাদেশ। 

দুর্দান্ত ব্যাটিং করা মেহেদি হাসান মিরাজ ফিরেছেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। মাত্র ৩ রানের জন্য মাইলফলক স্পর্শ করতে পারেননি এই অলরাউন্ডার। তার বিদায়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৯ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান করেছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিততে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লক্ষ্য ১০৬ রান।

শেরে বাংলায় ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দিনের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন নাঈম হাসান। কাগিসো রাবাদার নিচু হয়ে আসা ইনসুইং ডেলিভারি সরাসরি পায়ে আঘাত হানলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৯ বলে ১৬ রান। এই উইকেট নিয়ে ইনিংসে ৫ উইকেট শিকার করেন রাবাদা।

দশে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল ইসলাম। ৭ বল খেলে ৭ রান করেছেন তিনি। মুল্ডারের বলে স্ট্রাবসের হাতে ধরা পড়েছেন তাইজুল। এরপর হাসান মাহমুদকে নিয়ে শেষ উইকেট জুটিতে দ্রুত রান তোলায় মন দেন মিরাজ। তবে ভাগ্য তার পক্ষে ছিল না। শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন ৯৭ রানে। দুর্দান্ত খেলে কাছাকাছি এসেও সেঞ্চুরি না পাওয়াটা নিশ্চিতভাবেই পুড়াবে মিরাজকে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট শিকার করেছেন রাবাদা। তাছাড়া ৩টি উইকেট পেয়েছেন কেশভ মহারাজ, অন্যটি মুল্ডারের।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা