বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ০২:৩২ এএম
খালেদ মাহমুদ সুজন
বিপিএলের এবারের আসরে ঢাকার প্রতিনিধিত্ব করছে নতুন এক ফ্র্যাঞ্চাইজি। তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে ঢাকা ক্যাপিটালস। দলটি প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ করেছে খালেদ মাহমুদ সুজনকে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুজনের নিয়োগের খবরটি নিশ্চিত করেছে ঢাকা।
ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘ঢাকা ক্যাপিটালসে স্বাগতম, খালেদ মাহমুদ সুজন! পূর্বে বাংলাদেশ দলের হয়ে ক্রিকেটার, অধিনায়ক, টিম ম্যানেজার ও হেড কোচ পদে থেকে দায়িত্ব পালন করেছেন, কোচ হিসেবে জিতেছেন বিপিএল।’
‘ঢাকা ক্যাপিটালসও তার হাত ধরে বিপিএল ট্রফি ছোঁয়া এবং অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। অভিনন্দন, কোচ।’
ঢাকা ক্যাপিটাল দল : লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন, সাইম আইয়ুব, আমির হামজা, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, স্টিফেন স্কিনাজি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা ও শাহনেওয়াজ দাহানি।