× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিমের পরামর্শ কাজে লেগেছে মহারাজার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৯:৩৯ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ২০:০৩ পিএম

তামিম ইকবালের পরামর্শে সফল হয়েছেন কেশব মহারাজ—ছবি: আ.ই.আলীম

তামিম ইকবালের পরামর্শে সফল হয়েছেন কেশব মহারাজ—ছবি: আ.ই.আলীম

মিরপুর টেস্টের ফল মিলবে তিন দিনেইÑ প্রথম দিনের খেলা দেখে এমনই শঙ্কা জেগেছিল। মূলত হোম অব ক্রিকেটের ‘ধূলিমলিন পিচ’ শুরু থেকেই ব্যাটারদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তবে দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটার কাইল ভেরাইনে ও তৃতীয় দিনে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় চতুর্থ দিনে গড়াল মিরপুর টেস্ট। বৃষ্টির বাগড়া অথবা মিরাজ-নাইম হাসান জুটি অকল্পনীয় কিছু করে না দেখালে আজই মিলবে ফল।

মিরপুর টেস্টে সবচেয়ে আলোচিত ইস্যু উইকেট। কারণ দক্ষিণ আফ্রিকার যে দলটা বাংলাদেশ সফরে, টেম্বা বাভুমা ছাড়া কারও মিরপুরের উইকেটে খেলার অভিজ্ঞতা নেই। কেশব মহারাজ যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেষ আসরে ফরচুন বরিশালের জার্সিতে খেলেছেন। সেখান থেকেই কিছুটা ধারণা নিয়েছেন। দলের বাকিরা এখনও জানছেন-পড়ছেন মিরপুরের উইকেট।

পূর্বেকার অভিজ্ঞতা, একই সঙ্গে মিরপুরের উইকেট সম্পর্কে ধারণা পেতে তামিম ইকবালের সাহায্য নিয়েছেন কেশব। প্রোটিয়া বাঁহাতি স্পিনার এবার বাংলাদেশে আসার আগে উইকেট, কন্ডিশন নিয়ে ধারণা পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়কের কাছ থেকেই। সেই ধারণা কাজে লাগছে তাদের। পুরোনো সম্পর্কের জেরে তামিমকে মেসেজ পাঠিয়েছিলেন মহারাজ, জানতে চেয়েছিলেন কন্ডিশন নিয়ে। তাকে হতাশ করেননি তামিমও। বুধবার দিনের খেলা শেষে সে কথাই জানালেন, ‘হ্যাঁ, আমি তামিম ভাইকে মেসেজ পাঠিয়েছিলাম। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে। আমরা বিপিএলে এক দলে খেলেছি। কন্ডিশন বিষয়ে আমি তার কাছে কিছু পরামর্শ চেয়েছিলাম। তিনি আমাকে কিছু ধারণা দিয়েছেন যে উইকেট কেমন আচরণ করে। তার কথামতোই উইকেট আচরণ করেছে।’

তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ৮১ রানের। মহারাজের কণ্ঠে মিরাজ-জাকেরের প্রশংসা ঝরেছে। তবে নিজেদের এগিয়ে রাখছেন এখনও, ‘বাংলাদেশ অবশ্য আজ (গতকাল) ভালো খেলেছে। কন্ডিশন কিছুটা ভালো ছিল। আমি মনে করি আমরা এখনও এগিয়ে আছি। বাংলাদেশ লিড পেয়েছে এবং আমাদের আরও ৩টি উইকেট প্রয়োজন। এখন তাদের যতটুকু সম্ভব কম রানে আটকে রাখতে হবে।’

মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিয়ে মহারাজের কথা, ‘ম্যাচ যত গড়াবে স্পিনারদের টার্নেও বৈচিত্র্য যোগ হবে। এখন উইকেট কিছুটা ভেজা। বারবার রোল করায় উইকেটটা কিছুটা ভালো হয়েছে, উইকেট ব্যাটিং-সহায়ক মনে হচ্ছে। আমরা তো বাংলাদেশকে ১০০ বা কম লিডে অলআউট করতে চাইবই। গুরুত্বপূর্ণ হচ্ছে আগামীকাল (আজ) সকালের সেশনে ভালো শুরু করা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা