× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ

‘বায়ার্ন দুঃস্বপ্ন’ কাটানোর চ্যালেঞ্জ বার্সার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৫:৪০ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ১৫:৪১ পিএম

‘বায়ার্ন দুঃস্বপ্ন’ কাটানোর চ্যালেঞ্জ বার্সার

বার্সেলোনার আজ বায়ার্ন দুঃস্বপ্ন কাটানোর চ্যালেঞ্জ। যে ইস্তাদিও অলিম্পিকে বছর চারেক আগে লজ্জার মুখ ঢেকে মাঠ ছেড়েছিল বার্সা, সেই মাঠেই আবার জার্মান জায়ান্টদের আতিথিয়তা দেবে হানসি ফ্লকের শিষ্যরা। চ্যাম্পিয়নস লিগে পিছিয়ে পড়া তো বটে, ভিনেসেন্ট কোম্পানিদের বিপক্ষে বার্সার সুবর্ণ সুযোগ আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ানোর। একই রাতে লিভারপুলের প্রতিপক্ষ লাইপজিগ। লিল খেলবে অ্যাটলাটিকো মাদ্রিদের বিপক্ষে। 

লিগের রাউন্ড থ্রির মঙ্গলবার রাতের ম্যাচে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুই জায়ান্ট বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের ম্যাচ ঘিরে। আলোচনা জমার অন্যতম কারণ, স্প্যানিশ জায়ান্টদের মাঠেই অনুষ্ঠিত হবে এই ম্যাচ। পরিসংখ্যান বলছে, বার্সার ঘরের মাঠে সাত দেখায় চারবারই ফল গেছে বায়ার্নের পক্ষে। এর চেয়েও বড় কথা, এই মাঠে সবশেষ দুই দল মুখোমুখি হয় ২০২০ সালে। ১০ গোলের ওই ম্যাচে আটটি গোল জড়ায় বার্সার জালে। অবিশ্বাস্য সেই ম্যাচের পরের গল্পগুলো হতাশার। এরপর আরও চারবার মুখোমুখি হয়, সব ম্যাচে পরাজয় বরণ করে বার্সা।

চ্যাম্পিয়নস লিগের ২০২৪ আসরে টেবিলে ১৫তম স্থানে বায়ার্ন (মঙ্গলবার পর্যন্ত)। এক ধাপ পেছনে বার্সা। দুদলেরই একটি করে জয় ও হার। অবশ্য নতুন আসরে নিজেদের কিছুটা গুছিয়ে নিয়েছে বার্সেলোনা। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১০ ম্যাচের মধ্যে কেবল দুটির ফল গেছে তাদের বিপরীতে। বায়ার্ন ১০ ম্যাচের দুটি ড্র এবং একটি ম্যাচ হেরেছে। শিরদাঁড়া সোজা করে লড়াইয়ের ম্যাচটি যতটা না রাফিনহা এবং হ্যারি কেনদের, ঠিক ততটা মনস্তাত্ত্বিক লড়াই ভিনেসেন্ট কোম্পানি ও হ্যান্সি ফ্লিকের। তবে ম্যাচের আগে দুই দলের কোচ একে অন্যের প্রশংসা করছেন। মহারণের আগে হ্যান্সি সম্মান জানিয়েছেন ভিনেসেন্ট কোম্পানির, ‘ভিনেসেন্ট এবং তার দল বেশ ধারাবাহিক। তারা দুর্দান্ত সব ম্যাচ উপহার দিচ্ছে। তারা সাহস রেখেই খেলতে নামে। যা প্রশংসার দাবিদার।’ প্রতিপক্ষকে সম্মান দিয়ে কথা বলেও ইস্তাদিওর লড়াইয়ের জন্য যে তারা প্রস্তুত সেটাও জানিয়ে রাখলেন ফ্লিক। তিনি বলেছেন, ‘আমরা প্রস্তুত আগামীকালের ম্যাচের জন্য। বায়ার্ন ডমিনিটিং করে খেলে সত্য। তবে আমাদের লক্ষ্য থাকবে অতীত ইতিহাস ভুলিয়ে দেওয়া।’

একই প্রত্যয় ন্যু ক্যাম্পের দলপতি রাফিনহারও। ইতোমধ্যে বার্সার হয়ে ১০০টি ম্যাচ খেলেছেন তিনি। বিশেষ এই ম্যাচে আবার তার দল জয়ে ফিরেছে। এই আনন্দের মাঝেই বায়ার্নের মুখোমুখি হবে তার দল। এ নিয়ে তিনি বলেছেন, ‘বিশ্বাস করি দল হিসেবে আমরা ভালো। আমাদের আরও চেষ্টা করতে হবে, নিজেদের উন্নতি করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ সপ্তাহ। আমরা বায়ার্ন ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এগুলো সেরা ম্যাচ।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা নেই। যা ঘটেছে, তা ঘটেছে। এটা লজ্জাজনক, কিন্তু আমরা এই ম্যাচে তিনটি পয়েন্ট নিয়ে যাওয়ার জন্য মনোনিবেশ করছি।

খেরোখাতায় পাকাপোক্ত ইতিহাস। একই সঙ্গে চলতি বুন্দিসলিগায় অজেয় বায়ার্ন। অন্যদিকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার অ্যাসাইনমেন্ট ফ্লকের সামনে।

রাতের খেলায় স্পার্তা প্যারাগুয়ের বিপক্ষে ম্যানসিটির ম্যাচটি সাদামাটা হতে যাচ্ছে। কোনো অঘটন না ঘটলে টানা দুই জয়ে টেবিলে আটে থাকা সিটির পক্ষেই জয় যাবে। দুই জয়ে টেবিলে পাঁচে থাকা লিভারপুলও আরেকবার নিজেদের এগিয়ে নেওয়ার সুযোগ পাবে লাইপজিগের বিপক্ষে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা