× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন উইলিয়ামসনকে নিয়ে অনিশ্চয়তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৬:১৬ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১৬:২৪ পিএম

কেন উইলিয়ামসনকে নিয়ে অনিশ্চয়তা

রোহিত শর্মাদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না। তবে ভারত সফরের আগে কেন উইলিয়ামসনকে নিয়ে প্রত্যাশার কথা বলেছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও দ্বিতীয় টেস্টের আগে বোর্ড আরেক বিবৃতিতে জানিয়েছে, এবারও ফেরা হচ্ছে না দেশটির অভিজ্ঞ ব্যাটারের। অর্থাৎ পুনেতে উইলিয়ামসনকে ছাড়াই রোহিতদের মোকাবেলা করবে কিউইরা।

গতমাসে শ্রীলঙ্কা সিরিজে কুঁচকি টান পড়েছিল উইলিয়ামসনের। ফলে দলের সঙ্গে ভারতে সফর করেননি। বাসায় একাই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তার জায়গায় প্রথম টেস্টে তিনে ব্যাটিং করেছেন উইল ইয়াং। ব্যাঙ্গালুরু টেস্টের দুই ইনিংসে তিনি ৩৩ ও অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলেছেন। 

পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও নিউজিল্যান্ড বোর্ড থেকে উইলিয়ামসনের ওপর তদারকি করা হচ্ছে। যদিও এখনো শতভাগ ফিট নন উইলিয়ামসন। এমনটাই জানালেন কিউই কোচ গ্যারি স্টিড। তিনি বলেছেন, ‘আমরা কেনকে আরো ভালো অবস্থানে দেখতে চাই। আশাকরি তৃতীয় টেস্টে তাকে পাওয়া যাবে। নিজেকে প্রস্তুত করতে যতটা সময় প্রয়োজন, ততটা সময় তাকে দেওয়া হবে।’

পুনে টেস্ট শুরু হবে আগামী পরশু। ইতোমধ্যে ১-০ ব্যবধানে সিরিজ এগিয়ে সফরকারী দল।  রাচিন রবীন্দ্রের ম্যাচসেরা পারফরম্যান্সে প্রথম টেস্টে জয়লাভ করে কিউইরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা