× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিএল দিয়েই ফিরছেন এবাদত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৯:২৪ পিএম

এনসিএল দিয়েই ফিরছেন এবাদত

এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে এবাদত হোসেন। এ সময়ে বাংলাদেশ একের পর এক বড় টুর্নামেন্ট খেললেও ইনজুরির কারণে দলে নেই ডানহাতি এই পেসার। তবে সবশেষ ভারত সিরিজের স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে গিয়েছিলেন। মাঠে ফিরতে অপেক্ষার তর যেন সহ্য হচ্ছে না তার। সব ঠিক থাকলে চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়েই ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন টাইগার পেস ইউনিটের এই সদস্য।

সোমবার (২১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবাদতের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘(এবাদত) এখন অনেকটা ভালো, উন্নতির পথে। আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারবে। চলমান এনসিএলের শেষ দিকেই সে মাঠের ক্রিকেটে ফিরতে পারবে বলে আশা রাখছি।’

বাংলাদেশের জার্সিতে এবাদতের অভিষেক ২০১৯ সালে। ৩০ বর্ষী এই পেসার এখন পর্যন্ত খেলেছেন ২০টি টেস্ট, ১২টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। উইকেট নিয়েছেন যথাক্রমে ৪২, ২২ ও ৭টি। গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল তার। লন্ডনে পরের মাসেই অস্ত্রোপচার করতে হয়েছিল তাকে।

এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবাদত। আসন্ন বিপিএলের একাদশ আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে নাম লিখিয়েছেন তিনি। বাংলাদেশের পেস ইউনিটের এই স্তম্ভের মাঠে ফেরা এখন সময়ের ব্যাপার।

এদিকে দীর্ঘদিন ইনজুরিতে ভুগছেন তিন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিক জামান ও মুশফিক হাসান। বিদেশে উন্নত চিকিৎসার জন্য ভিসার অপেক্ষায় আছেন তারা। চলতি মাসেই তাদের থাইল্যান্ডে চেকআপের জন্য যাওয়ার কথা রয়েছে। এদিকে যুবা ক্রিকেটার শেখ ইমতিয়াজ শিহাবেরও তাদের সঙ্গে যাওয়ার কথা রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা